News Flash

  • Home
  • খেলা
  • Deputation to Bishalgarh police : নিখোঁজ যুবক উদ্ধারের আবেদন জানিয়ে বিশালগড় থানায় ডেপুটেশন
Image

Deputation to Bishalgarh police : নিখোঁজ যুবক উদ্ধারের আবেদন জানিয়ে বিশালগড় থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। নিখোঁজ দিব্যাঙ্গ যুবক সমীর ঋষি দাসকে অবিলম্বে উদ্ধারের দাবি জানিয়ে বিশালগড় থানায় ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা দিব্যাঙ্গ উন্নয়ন সমিতি। তারা এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। নিখোঁজ যুবকের উদ্ধারের আবেদন জানিয়ে ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির উদ্যোগে শনিবার বিশালগড় থানার পুলিশের নিকট ডেপুটেশন দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা যায় ,গত ৪ই অক্টোবর সমীর ঋষি দাস নামে দিব্যাঙ্গ যুবক আগরতলা যাবে বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তী সময় ৫ ই অক্টোবর দিব্যাঙ্গ যুবক সমীর ঋষি দাস বাড়িতে ফোন করে বলে যে, সে আমবাসায় আছে।

কিন্তু গত ৬ ই অক্টোবর থেকে তার ফোন বন্ধ এবং তার বাড়ির লোকেরা দিব্যাঙ্গ যুবক সমীর ঋষি দাসের সাথে যোগাযোগ করতে পারছে না। গত ২৬ শে অক্টোবর নিখোঁজ যুবক সমীর ঋষি দাসের পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু প্রায় ১ মাস ৯ দিন অতিক্রান্ত হতে চললেও নিখোঁজ দিব্যাঙ্গ যুবককে উদ্ধার করতে পারেনি বিশালগড় থানার পুলিশ। সে অনুযায়ী পুলিশ যেন ওই দিব্যাঙ্গ যুবককে দ্রুত উদ্ধার করতে পারে সেই উদ্দেশ্যে বিশালগড় থানায় ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির উদ্যোগে ডেপুটেশনে মিলিত হয়। এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির চিফ এডিটর সঞ্জম ভট্টাচার্যী, সম্পাদিকা হাসিনা বেগম সহ অন্যান্যরা। এদিন ডেপুটেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির চিফ এডিটর সঞ্জম ভট্টাচার্যী জানান, বিশালগড় থানার পুলিশের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা আশাবাদী পুলিশ খুব শীঘ্রই ওই দিব্যাঙ্গ যুবককে উদ্ধার করতে পারবে। তিনি আরো জানান যে ,ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই ব্যাপারে আগামীদিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন । এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ ওই দিব্যাঙ্গ যুবককে উদ্ধার করতে কতটা সক্ষম হয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top