News Flash

  • Home
  • Uncategorized
  • Fake news case on social media : সামাজিক মাধ্যমে ভুয়ো খবর প্রচার মামলায় গ্রেফতার ৮, টুইটারের কাছে তথ্য চাইল পুলিশ
Image

Fake news case on social media : সামাজিক মাধ্যমে ভুয়ো খবর প্রচার মামলায় গ্রেফতার ৮, টুইটারের কাছে তথ্য চাইল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ সামাজিক মাধ্যমে ত্রিপুরায় সাম্প্রদায়িক উত্তেজনা এবং ঘৃণা ছড়ানোর কাজে লিপ্তদের জালে তুলতে উদ্যোগ নিয়েছে পুলিশ৷ টুইটার-কে নোটিস পাঠিয়ে প্রায় ৭০ জনের একাউন্ট ব্লক এবং তাঁদের সমস্ত তথ্য সরবরাহের আবেদন জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি৷
প্রসঙ্গত, মসজিদে অগ্ণিসংযোগ এবং ভাংচুরের ভুয়ো খবর সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছিল৷ প্রকৃত ঘটনাকে পর্দার আড়ালে রেখে ত্রিপুরায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই ওই সমস্ত ভিডিও ভাইরাল করেছে ষড়যন্ত্রকারীরা, পুলিশের তদন্তে তা প্রমাণিত হয়েছে৷ বাংলাদেশে দূর্গা মূর্তি ও মন্ডপ ভাঙ্গার পর হিন্দুদের উপর লাগাতর হামলায় ঘটনার প্রতিবাদ কর্মসূচি থেকেই ত্রিপুরায় সামান্য উত্তেজনা ছড়িয়েছিল৷ ওই ঘটনাকে রঙ লাগিয়ে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বিশ্বের দরবারে পেশ করা হয়েছে৷


ত্রিপুরা পুলিশ তদন্তে নেমে ওই সমস্ত টুইটার ব্যবহারকারীদের তালিকা তৈরী করেছে৷ কারণ, টুইটার থেকেই অধিকাংশ ঘৃণা ভরা বার্তা ছড়ানো হয়েছে৷ পশ্চিম আগরতলা থানার ওসি টুইটার-কে সিআরপিসি ৯১ ধারায় নোটিস পাঠিয়েছেন৷ তাতে তিনি ওই টুইটার ব্যবহারকারীদের তালিকা তুলে ধরে তাঁদের সমস্ত তথ্য সরবরাহের আবেদন জানিয়েছেন৷ শুধু তাই, তাঁদের একাউন্ট বন্ধ করে দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি৷ ইতিমধ্যে টুইটার কয়েকটি একাউন্ট বন্ধ করে দিয়েছে৷ হিন্দুস্থান এদিকে, ত্রিপুরায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো এবং সামাজিক মাধ্যমে ভুয়ো খবর প্রচারের অপরাধে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে৷ তাঁরা বর্তমানে জেল হাজতে রয়েছে৷ ত্রিপুরা পুলিশের শীর্ষ আধিকারিকের কথায়, রাজ্যে শান্তি-শৃঙ্খলা ভগ্ণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ধৃতদের মধ্যে কয়েকজন বহিরাজ্যের বাসিন্দা রয়েছেন৷


প্রসঙ্গত, গত ৩ নভেম্বর দিল্লি থেকে তেহরিক ফার্গুহ-ই-ইসলাম সংগঠনের চারজন সদস্য পানিসাগরে আরসিপিই কমপ্লেক্সে অবস্থিত পরিত্যাক্ত মসজিদ পরিদর্শন করেন৷ পুলিশ তাঁদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্ত তাঁরা উত্তেজিত হয়ে পুলিশ কর্মীদের অপমান করেন এবং পুলিশের সাথে দুর্ব্যবহার করেন৷ শুধু তাই নয়, তাঁরা মোবাইল ক্যামেরায় মিথ্যা তথ্য রেকর্ড করছিলেন এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় ছিলেন৷ তাই, পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা নেন এবং তাঁদের নোটিশ পাঠান৷ পানিসাগর থানার পুলিশ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১২০বি, ১৫৩এ, ১৫৩বি, ৫০৩ ও ৫০৪ এবং ইউএলএ(পি) ১৩ ধারায় মামলা রুজু করেছে৷ তাঁদের বিরুদ্ধে দায়ের মামলায় সবর্োচ্চ সাজা ৭ বছর হওয়ার বিধান রয়েছে৷ তাই, পুলিশ তাঁদেরকে থানায় হাজিরা দেওয়ার জন্য সিআরপিসি ৪১ ধারায় নোটিস পাঠিয়েছিল এবং ৫ নভেম্বর থানায় হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছিল৷ কিন্ত, তাঁরা নোটিস গ্রহণে অস্বীকার করেন৷ তাই, পুলিশ তাঁদের গ্রেফতার করেছে এবং আদালতে সোপর্দ করেছে৷ আদালত তাঁদের ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ এদিকে, ওই চারজনের মধ্যে একজনের পরিচয় পত্র ভুয়ো ছিল৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন মুদাসসির নাদির দীভাকর, আসানুল হক, আসিফ রাজা খান এবং কামারগানি উসমানী৷
পুলিশের উচ্চ আধিকারিকের দাবি, পানিসাগরের ঘটনায় ইতিপূর্বে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছিল৷ তারাও বর্তমানে জেল হেফাজতে রয়েছেন৷ প্রসঙ্গত, গত ২৬ অক্টোবরের ঘটনায় চারটি মামলা রুজু হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top