News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে পারদ পতন, শনিবার থেকে কমবে রাতের তাপমাত্রা
Image

বঙ্গে পারদ পতন, শনিবার থেকে কমবে রাতের তাপমাত্রা

কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : বৃষ্টি বিদায় নিয়ে বঙ্গে শুরু হচ্ছে পারদ পতন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রোদ ঝলমলে থাকবে আকাশ। শনিবার থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। আবহাওয়া আরও শুষ্ক হবে। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙে ৪৮ ঘন্টা পরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া বাদবাকি উত্তরবঙ্গের জেলা শুষ্ক আবহাওয়া থাকবে।

স্বাভাবিক তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় সকালের দিকে বিশেষত ভোরের দিকে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। গত কয়েক দিনে মেঘলা আকাশ থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। আগামী দু’দিনে আবারও এই তাপমাত্রা ২ ডিগ্রি বাড়বে। রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় যেমন ছিল কম বেশি তেমনটা থাকলেও এর পর থেকে দু’ থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। শনিবার সকালে কলকাতা-র আকাশ ঝলমলে। উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top