News Flash

  • Home
  • Uncategorized
  • Karona sacrificing 561 : ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা দেশে ১৫,৯০৬ জন, একদিনে করোনার বলি ৫৬১
Image

Karona sacrificing 561 : ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা দেশে ১৫,৯০৬ জন, একদিনে করোনার বলি ৫৬১

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স) : উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে মারণ করোনা ভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ। দেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে এবার চিঠি দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ দিল মোদী সরকার।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম হলেও সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যে কোনওমতেই বাগে আনা যাচ্ছে না করোনাকে। উৎসবের মরশুমে বাংলাতেও বেড়েছে সংক্রমণ। এদিকে গতকাল ও আজ দেশে মৃতের সংখ্যা পাঁচশোর গণ্ডি পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫৬১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫৪ হাজার ২৬৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটি ১৭ লাখ ৫ হাজার ৪৬৮ জন। তার মধ্যে বর্তমানে চিকিত্‍সা চলছে ১ লাখ ৭২ হাজার ৫৯৪ জনের।
এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, আগামী এক বছর পর থেকে বুস্টার ডোজ দেওয়া হতে পারে। তবে করোনা সংক্রমণ কতটা বৃদ্ধি পাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে কতজন হাসপাতালে ভর্তি হচ্ছেন, সেসব দিক খতিয়ে দেখে তবেই বুস্টার ডোজ চালু করা যেতে পারে বলে জানান গুলেরিয়া।

এইমস ডিরেক্টর বলেন, আমেরিকা সহ অন্য বেশ কয়েকটি দেশে শিশুদের টিকাকরণ যাতে শিগগিরই হয়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভারতও ক্রমশ সেই পথে এগোচ্ছে। শিগগিরই যাতে শিশুদেরও করোনার টিকা দেওয়া যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে বলে জানান এইমস ডিরেক্টর।

Releated Posts

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top