News Flash

  • Home
  • খেলা
  • কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ১
Image

কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ১

কলকাতা, ২১ অক্টোবর (হি.স) : কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ। গুরুতর জখম ১। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে। বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎই কেঁপে ওঠে স্থানীয় এলাকা। এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন নিতাই বেরা নামে এক ব্যক্তি। তিনি এলাকার এক বাজি কারিগর। তাঁর বাজির গোডাউনেই কাজ চলাকালিন কোনওভাবে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই সবাই পালিয়ে যায়। আহত ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই গ্রামের বেশ কিছু পরিবার আতসবাজি তৈরির কাজে যুক্ত। লক্ষীপুজো পেরিয়ে গেছে। সামনেই কালীপুজো। তাই দিনরাত এক করে বাজি তৈরির কাজ চালাচ্ছে পয়াগ গ্রামের কারিগররা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও ওই এলাকায় বেশ কয়েকবার বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে তাই পুলিশ আগেই এই সমস্ত বেআইনি বাজি কারখানা বন্ধ করে দিয়েছিল। তবুও কারিগররা মাঠের মাঝখানে কয়েকবছর ধরেই ওই বাড়িতে তৈরি হয় বাজি। সেখান থেকেই আজকের এই বিস্ফোরণ।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top