News Flash

  • Home
  • দিনের খবর
  • হিন্দু গ্রাম পুড়ছে আর প্রধানমন্ত্রী বাঁশি বাজাচ্ছেন’, হাসিনাকে তীব্র কটাক্ষ তসলিমার
Image

হিন্দু গ্রাম পুড়ছে আর প্রধানমন্ত্রী বাঁশি বাজাচ্ছেন’, হাসিনাকে তীব্র কটাক্ষ তসলিমার

কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : দুর্গাপুজোর সময় বাংলাদেশে হিন্দু নির্যাতন শুরু হওয়ার সময় থেকেই বারবার সরব হয়েছেন তসলিমা। এবার সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, রবিবার রংপুরের পীরগঞ্জে যখন দু’টি হিন্দু গ্রাম পুড়ছিল। তখন শেখ হাসিনা বাঁশি বাজাচ্ছিলেন। সোমবার সকাল থেকেই তিনি ঘটা করে নিজের ছোটভাই রাসেলের জন্মবার্ষিকী পালন করছেন। হিন্দুদের দুরাবস্থার মাঝে তাঁর ‘শেখ রাসেল ডে’ পালন করা নিয়ে তীব্র কটাক্ষ করেন তসলিমা।

মহাষ্টমীর দিন থেকে সংখ্যালঘু হিন্দুদের টানা আক্রমণ হয়েই চলেছে বাংলাদেশে । যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সেদেশের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবার সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী কাল রাতে বাঁশি বাজাচ্ছিলেন যখন রংপুরের পীরগঞ্জে দুটো হিন্দু গ্রাম পুড়ছিল। আজ সকাল থেকেই তিনি তাঁর ছোট ভাই শেখ রাসেলের জন্ম বার্ষিকী খুব ঘটা করে পালন করছেন। আজকের দিনটি তো আবার যে সে দিন নয়, রীতিমত ‘শেখ রাসেল ডে’। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই ‘ডে’। হিন্দুরা গৃহহীন পড়ে আছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। শেখ রাসেলের বয়সী কত কত বালক আজ ধংসস্তূপের সামনে বসে অনাহারে কাটাবে, বংশীবাদকের কি সময় হবে তার খোঁজ নেওয়ার?’-হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top