News Flash

Image

Beaten for theft : চুরির অপবাদে মারধর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ অক্টোবর৷৷ কথায় বলে উদুর পিন্ডি ভুদুর ঘরে৷ এই প্রবাদকে বাস্তবে রূপ দিতে গিয়ে দুই ব্যক্তি শ্রীঘরে রাত কাটিয়েছেন৷ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতাবাড়ি চোর অপবাদ দিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার ঘটনায় অভিযোগ মূলে ২ব্যক্তিকে গ্রেপ্তার করলো রাধাকিশোরপুর থানার পুলিশ৷ গ্রেপ্তার হওয়া ২ ব্যক্তির নাম লিটন শীল ও সুকান্ত শীল৷ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মাতাবাড়ি মন্দির চত্বর এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ শে সেপ্ঢেম্বর রাতের বেলায় মাতাবাড়ি এলাকায় চোর অপবাদ দিয়ে নিত্যানন্দ দে নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে এবং তার দোকান ও বাইক ভাঙচুর করা হয়৷

আর এই ঘটনায় নিত্যানন্দ দে গুরুতর আহত হয়ে প্রথমে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এবং পরবর্তীতে গোমতী জেলা হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন৷ এরপর এই ঘটনায় উনার স্ত্রী ৫ জনের নামধাম দিয়ে এবং সাথে আরও কয়েকজনের নামে রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের৷ অভিযোগ দায়ের করার পর রাধাকিশোরপুর থানার ইন্সপেক্টর শঙ্কর সাহার নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে লিটন শীল ও সুকান্ত শীল নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে৷ রাধাকিশোরপুর থানার মামলা নম্বর ১৪৮/ ২০২১৷ এই ঘটনায় গোটা এলাকায় মানুষ ছি: ছি: রব উঠেছে৷

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top