News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলা পরিষদ অফিসে চুরি, দুই অভিযুক্ত গ্রেফতার
Image

গোমতী জেলা পরিষদ অফিসে চুরি, দুই অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ২০ মার্চঃ গোমতী জেলা পরিষদ অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ভোরে অফিসের ইন্টেরিয়র কাজের জন্য রাখা প্রায় দেড় লক্ষ টাকার মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরদিন ১৮ মার্চ সকালে অফিস কর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে। ধৃতদের নাম সুমন মিয়া এবং কামিজ মিয়া। ১৯ মার্চ বিকেলে রাজারবাগ মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, সুমন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই ৭টি এবং কামিজ মিয়ার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। ধৃতদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।আজ ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top