News Flash

  • Home
  • Uncategorized
  • Suffering from water borne diseases : পোয়াংবাড়ির জনজাতিরা অপরিস্রুত পানীয় জল পান করে নানা জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছে
Image

Suffering from water borne diseases : পোয়াংবাড়ির জনজাতিরা অপরিস্রুত পানীয় জল পান করে নানা জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ঋষ্যমুখ ব্লকের রতনপুর এডিসি ভিলেজ বিন্দামাটিলার পোয়াংবাড়ির জনজাতিরা অপরিস্রুত পানীয় জল পান করে না না জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সরকার বদলালেও ওইসব এলাকায় বসবাসকারী জনগণের ভাগ্যের চাকা ঘুরে না। বাম গেল রাম এল। কোন কালেই গিরিবসীদের জীবন যাত্রার মান উন্নত হলো না। ঋষ্যমুখ ব্লকের রতনপুর এডিসি ভিলেজ বিন্দামাটিলার পোয়াংবাড়ির জনজাতিরা তাদের সমস্যার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে বলেন, এই পাড়ায় মধ্যে জলের সমস্যা দীর্ঘ দিন ধরেই চলেছে। বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে শাসকদলের নেতৃত্বদের জানিয়েও কোনো কাজ হয়নি।

ফলে পানীয় জল থেকে বঞ্চিত গিরিবাসীরা। পরিশোধিত পানীয় জল না পেয়ে টিলা ঘামানো অপরিস্কার জল পান করতে হচ্ছে গিরিবাসীদের। এ জল পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে ওইসব উপজাতি অংশের মানুষ। এই পাড়ার মধ্যে ৩০ থেকে ৪০ পরিবারের লোকের বসবাস। সবাই এই টিলা ঘামানো অপরিস্কার জল পান করতে বাধ্য হচ্ছে। বর্ষার মৌসুমে বৃষ্টির জলের উপর নির্ভরশীল হতে হয় প্রতিটি পরিবারকে। দীর্ঘ দিন ধরে জলের সমস্যা।এখনও তারা ঝর্ণার জল পান করে তৃষ্ণা মেটাতে বাধ্য হচ্ছে। বৃষ্টি হলে ঝর্ণার জল ঘোলাটে হয়ে যায় ।সেই জল পান করে নানান রোগের সম্মুখীন হতে হয়। আজ পর্যন্ত এই পাড়ার মধ্যে কোনো সরকারের তরফ থেকেই সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তারা সরকারের কাছে দাবি জানিয়েছে সরকার যেন খাওয়াার জলের ব্যবস্থা করে দেয়। গিরিবাসীরা জানেন না আদৌ তাদের পানীয় জলের সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন এগিয়ে আসবে কিনা। এলাকাবাসীর অভিযোগ শুধুমাত্র ভোট আসলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মাতব্বররা এলাকায় এসে ভোট প্রার্থনা করে। ভোট বৈতরণী পার হয়ে গেলে তাদের খোঁজখবর নেওয়ার কেউ থাকেনা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top