News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injured a youth : যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ২২ বছরের এক যুবক
Image

Seriously injured a youth : যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ২২ বছরের এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ আগস্ট।। আবারো যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হলেন ২২ বছরের এক যুবক। আহত যুবকের নাম সঞ্জয় দেবনাথ।পিতা কার্তিক দেবনাথ।বাড়ি মানিক্য নগর পঞ্চায়েত এলাকা।ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকেল 3 ঘটিকার সময় বক্সনগর এর দিক থেকে হিরো হোন্ডা একটি বাইক বক্সনগর বনদপ্তর এর কাছাকাছি স্থানে গিয়ে কোন বাইক অথবা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।

বাইকে ধাক্কা লাগতেই যুবক সঞ্জয় দেবনাথ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। পথচারীরা দুর্ঘটনায় আহত যুবককে সাথে সাথে বক্সনগর সামাজিক হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় ও হাতে প্রচন্ড আঘাত লাগে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন। এই দুর্ঘটনার খবর পুলিশকে জানালে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। তবে এই দুর্ঘটনায় বাইক চালককে যে গাড়ি দ্বারা ধাক্কা মারা হয় পুলিশ এখনও এই গাড়ি থেকে উদ্ধার করতে পারেনি। অপরদিকে বাইক চালক ও বলতে পারেনা তাকে কোন গাড়ি বা বাইক ধাক্কা দিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top