News Flash

  • Home
  • Uncategorized
  • Body of a middle-aged man has been recovered : হরিনাখলা বিদ্যালয় মাঠ থেকে মাঝ বয়সী এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে
Image

Body of a middle-aged man has been recovered : হরিনাখলা বিদ্যালয় মাঠ থেকে মাঝ বয়সী এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। সাত সকালে মোহনপুরের সাতডুবিয়া গ্রামের হরিনাখলা বিদ্যালয় মাঠ থেকে মাঝ বয়সী এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।মৃত ব্যাক্তির নাম নিতাই সরকার । সিধাই থানা এলাকার সাতডুবিয়া গ্রামের হরিনাখলা বিদ্যালয় মাঠ থেকে মাঝ বয়সী এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম নিতাই সরকার। বাড়ি ওই এলাকাতেই। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নিতাই সরকার নামে ওই ব্যক্তির বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তারপর থেকে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না।

বুধবার সকালে স্থানীয় স্কুল মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনরা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এটি অস্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে এলাকার জনমনে গুঞ্জন শুরু হয়েছে।


পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এটি অস্বাভাবিক মৃত্যু কিনা।সে এই গ্রামেরই বাসিন্দা।জানা যায় গতকাল তথা মঙ্গলবার সন্ধ্যায় নিতাই সরকার তার বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি।অনেক অনেক খুঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে অবশেষে আজ সাত সকালে হরিনাখলা বিদ্যালয় মাঠে তার মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজনরা।ঘটনাস্থলে আসে সিধাই থানার পুলিশ।কী ভাবে হতে পারে এই মৃত্যু এবিষয়ে এখনো কোন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top