News Flash

  • Home
  • Uncategorized
  • Youth injured at Bishalgarh : বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় বুধবার পথ দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছে
Image

Youth injured at Bishalgarh : বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় বুধবার পথ দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় বুধবার পথ দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম বিকাশ দেবনাথ। দুর্ঘটনা পিছু ছাড়ছে না। প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে ।

ট্রাফিক পুলিশ ও প্রশাসন দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করলেও তা তেমন কোনো কাজে আসে না। দ্রুতগামী তা-ও অসচেতনতার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে চলেছে।ঘটনার বিবরণে জানা যায়, সকাল দশটা নাগাদ বিশালগড় থানাধীন ইন্দিরা চৌমুহনী এলাকায় বাইক নিয়ে বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে পেছন দিক থেকে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে ।সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় বয়স চল্লিশের ব্যক্তি বিকাশ দেবনাথ ।তার বাড়ি বিশালগড়ের সরকার টিলা এলাকায়।


স্থানীয় পথচলতি লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে ।তারা ঘটনাস্থলে ছুটে এসে আহত বিকাশ দেবনাথকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বেশ কিছু জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রতিনিয়ত বিশালগড় সহ বিভিন্ন জায়গায় ঘটে চলেছে দূর্ঘটনা ট্রাফিক দপ্তরের খামখেয়ালিপনায় কারণেই ঘটে চলেছে দূরর্ঘটনা ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top