News Flash

  • Home
  • Uncategorized
  • Mansa Puja organized at Durgabari : এবারও আগরতলা দুর্গাবাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়
Image

Mansa Puja organized at Durgabari : এবারও আগরতলা দুর্গাবাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। শ্রাবণ মাসের সংক্রান্তিতে অন্যান্য বছরের মতো এবারও আগরতলা দুর্গাবাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়। হিন্দু বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ এর অন্যতম কারণ হলো সর্প দেবী মা মনসার উপাসনা। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে এসে বসতি স্থাপন করেছেন তাদের মধ্যেই মা মনসার পূজার্চনা প্রবণতা অনেক বেশি। একমাস ব্যাপী মনসামঙ্গল পুঁথি পড়ার পর মা মনসার পূজা করা হয়।

গ্রাম ত্রিপুরার বহু বাড়িঘরে মা মনসা দেবী পূজিত হন। মা মনসার পূজা কে কেন্দ্র করে গ্রাম ত্রিপুরার ঘরে ঘরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার লক্ষিত হয়। রাজধানী শহরের দূর্গা বাড়িতেও ভাবগম্ভীর পরিবেশে মা মনসা দেবীর পূজা হয়ে থাকে। এ বছরও শ্রদ্ধাভরে মামলার পূজার্চনা অনুষ্ঠিত হয়।তবে বর্তমান কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের সমাগম নেই বললেই চলে।নিয়ম মেনে করা হয় মনসা পূজো। বিস্তারিত বিষয় জানিয়েছেন মন্দিরের পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। রাজ্যের বিভিন্ন স্থান থেকে মা মনসার পূজার্চনার খবর মিলেছে। সর্বত্রই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম ত্রিপুরার মানুষ মা মনসা দেবীর পূজা করছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top