News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে খুন অসমের করিমগঞ্জ জেলার জনৈক ট্ৰাক চালক

মেঘালয়ে খুন অসমের করিমগঞ্জ জেলার জনৈক ট্ৰাক চালক

জোয়াই (মেঘালয়), ১৬ আগস্ট (হি.স.) : মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়াপাহাড় জেলায় দক্ষিণ অসমের বাসিন্দা জনৈক ট্ৰাক চালককে খুন করা হয়েছে। নিহত ট্ৰাক চালককে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন দোহালিয়ার জনৈক ধীরেন্দ্ৰ দাসের ছেলে আলক দাস বলে শনাক্ত করা হয়েছে।

পশ্চিম জয়ন্তিয়াপাহাড়ের পুলিশ সুপার দফতর সূত্রে জানা গেছে, ট্ৰাক চালক আলক দাসকে খুন করার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অনুপ ট্ৰাক ট্ৰ্যান্সপোৰ্ট কোম্পানির পক্ষ থেকে এই হত্যাকাণ্ড সম্পর্কে এক এফআইআর দাখিল করা হয়েছে। এফআইআরে লেখা হয়েছে, সোমবার বেলা ২:৪৫ মিনিট নাগাদ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি মারুতি অল্টো কার নিয়ে টিআর ০১ এজি ১৬৮৯ নম্বরের ট্রাকটি হাইজ্যাক করে নিয়ে যায়। এর পর থেকে ট্ৰাক চালক আলোক দাস নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ পর যেখান থেকে ট্ৰাকটি হাইজ্যাক করা হয়েছিল, তার কিছু দূরে আলোকের মৃতদেহ উদ্ধার করা হয়।


অনুপ ট্ৰাক ট্র্যান্সপোর্ট কোম্পানির জনৈক পদাধিকারী জানান, তাঁদের এফআইআর পেয়ে একটি মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে। তবে ট্র্যান্সপোর্ট কোম্পানির কয়েকজন খোঁজাখুঁজি করে ট্ৰাকটিকে মিহমন্তালুর ৪ মাইলে অবস্থিত ওয়ে ব্ৰিজের কাছে গিয়ে ধরতে সক্ষম হন। ট্ৰাক থেকে এক ছিনতাইবাজকে আটক করে জোয়াই থানায় সমঝে দেওয়া হয়েছে। তবে ট্রাকে আরও একজন ছিল, সে পালিয়ে ফেরার হয়ে গেছে। তিনি জানান, ট্ৰাকে ৫০০ বস্তা এফসিআইয়ের চাল বোঝাই ছিল। গুয়াহাটির চাংসারি এফসিআই গুদাম থেরে গত ১৪ আগস্ট বিকেল ৪.১৫ মিনিটে ট্ৰাকে পাঁচশো বস্তা চাল বোঝাই করা হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top