News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় অনেকটাই নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ, কমল হার ও সক্রিয় রোগীর সংখ্যা
Image

ত্রিপুরায় অনেকটাই নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ, কমল হার ও সক্রিয় রোগীর সংখ্যা

আগরতলা, ১৬ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় অনেকটাই নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ। দুই শতাংশের নিচে নেমেছে সংক্রমণের হার। তবে, মৃত্যু মিছিল এখনো থামেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, ১৭২ জন সুস্থ হয়েছেন। সংক্রমণের হার হয়েছে ১.৬৭ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৩৬৫ জন। কিন্ত, গত ২৪ ঘন্টায় একজনের করোনায় আক্রান্তে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৪২৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৬৯১ জনকে নিয়ে মোট ৩১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৪ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৪৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৫২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার হয়েছে ১.৬৭ শতাংশ।

এদিকে, সুস্থতা স্বস্তি দিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৭২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৩৬৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮১৩১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৯১০১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৮৭ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৭.৩৬ শতাংশ। এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৮ জন, দক্ষিণ জেলায় ১২ জন, গোমতি জেলায় ৪ জন, ধলাই জেলায় ৬ জন, সিপাহিজলা জেলায় ৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২ জন এবং উনকোটি জেলায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খোয়াই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top