News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Secretary directed : সমস্ত প্রকল্পের সুযোগ যাতে মানুষ নিতে পারে সেদিকে নজর দিতে মুখ্যসচিবের নির্দেশ
Image

Chief Secretary directed : সমস্ত প্রকল্পের সুযোগ যাতে মানুষ নিতে পারে সেদিকে নজর দিতে মুখ্যসচিবের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ আজ সাব্রম নগর পঞ্চায়েতের সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করা হয়৷
মুখ্যসচিব কুমার অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার দেবনাথ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজ ভাহিদ, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুুপার কুলবন্ত সিং এবং বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷


বৈঠকে মুখ্যসচিব কুমার অলক দক্ষিণ ত্রিপুরা জেলার প্রত্যেকটি গ্রামে কোভিড-১৯ টিকাকরণ সহ সমস্ত মা ও শিশুদের ১০০ শতাংশ টিকাকরণ, অটল জলধারা মিশনে প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ, বিদ্যৎ সংযোগ, ১০০ শতাংশ কিষাণ ক্রেডিট কার্ড প্রদানের কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় নির্মাণ ও পানীয় জলের সংযোগ অগ্রাধিকারের ভিত্তিতে দেবার নির্দেশ দেন মুখ্যসচিব৷ সাবম মহকুমা হাসপাতালের পাকাবাড়ি নির্মাণের কাজ দ্রত শেষ করে স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দিতে তিনি নির্দেশ দেন৷ প্রত্যেকটি সরকারি প্রকল্পের সুুবিধা যাতে গরীব মানুষ গ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে তিনি গুরুত্ব আরোপ করেন৷ শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, সেচ ব্যবস্থা, রাস্তা, এমজিএনরেগা ইত্যাদি উন্নয়নমূলক কাজেরও পর্যালোচনা হয় বৈঠকে৷

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top