News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injured in collision : অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে বাইক চালক ও এক আরোহী গুরুতরভাবে আহত
Image

Seriously injured in collision : অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে বাইক চালক ও এক আরোহী গুরুতরভাবে আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন হাজরা বাড়ি এলাকার বিলাইহাম চৌমুহনীর রামবাবু পাড়াতে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে বাইক চালক ও এক আরোহী গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে একজনকে আটক অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়।


বিপর্যয় মোকাবেলার মহড়া শেষে ফায়ার স্টেশনে ফিরে আসার পথে ফায়ার সার্ভিসের গাড়ির সাথে বাইকের সংঘর্ষে আহত বাইক চালক সহ বাইক আরোহী। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন হাজরা বাড়ি এলাকার বিলাইহাম চৌমুহনীীর রামবাবু পাড়াতে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমার হাসপাতাল।সংবাদে জানা যায়, তেলিয়ামুড়ার দমকল কর্মীরা গাড়ি নিয়ে হাজরা পাড়া এলাকায় বিপর্যয় মোকাবিলার মহড়ায় অংশ গ্রহণ করে। মহড়া শেষ করে ফায়ার সার্ভিস স্টেশন আসার পথে বিলাই হাম পাড়া চৌমুহনীতে আসা মাত্রই বিলাই হাম থেকে আসা মোটর বাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে বাইক চালক মতীন্দ্র রিয়াং এবং ঝুটন দেববর্মা আহত হয়।
আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের চিকিৎসার ব্যায়ভার ফায়ার সার্ভিস থেকেই করা হচ্ছে বলে গেছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top