News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool activist is in jail custody : ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষ : ধৃত তৃণমূল কর্মী সহ গাড়ির চালক জেল হেফাজতে
Image

Trinamool activist is in jail custody : ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষ : ধৃত তৃণমূল কর্মী সহ গাড়ির চালক জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অগাস্ট।। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় আরও দুই জনকে আমবাসা থানার পুলিশ গ্রেফতার করেছে। আজ তাঁদের ধলাই জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত দুজনকেই ১৬ আগস্ট পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে।


প্রসঙ্গত, গত শনিবার আমবাসা বেতবাগান এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় আমবাসা থানার পুলিশ বুধবার গভীর রাতে আগরতলায় গাড়ি চালক কমল ভৌমিক এবং তৃণমূল কংগ্রেস কর্মী সুরজিত সূত্রধরকে গ্রেফতার করেছে। তাদের দুজনকেই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনায় গাড়ি চালক কমল ভৌমিকের স্ত্রী অভিযোগ করেন, কোন কারণ উল্লেখ না করে ভয়ভীতি দেখিয়ে তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে পুলিশ। অথচ, তাঁর স্বামীর কোন সংঘর্ষের ঘটনায় যুক্ত ছিলেন না।


আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেন ওই দুইজনের বাড়িতে গিয়েছেন। তাঁদের পরিবারের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেন, ত্রিপুরায় গণতন্ত্রের নামে জুলুম হচ্ছে। মিথ্যা মামলায় পুলিশ ফাসিয়ে দিচ্ছে। কিন্ত, এইভাবে দমন-পীড়নের মাধ্যমে তৃণমূলকে দমানো যাবেনা, হুশিয়ারী দেন তিনি।


এদিকে, বৃহস্পতিবার পুলিশ ধৃত দুইজনকে আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে সোপর্দ করেছে। আদালত তাদের ১৬ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। এ-বিষয়ে সরকার পক্ষের আইনজীবী সুবীর দাস জানান, আগামী সোমবার পুনরায় তাদেরকে আদালতে তোলা হবে। ওইদিন পূর্বে যে ৫ জন তৃণমূল কর্মীকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল তাদেরকেও আদালতে একইসঙ্গে তোলা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top