News Flash

  • Home
  • খেলা
  • অনন্তনাগে সস্ত্রীক বিজেপি নেতা্কে গুলি করে হত্যা করল জঙ্গিরা
Image

অনন্তনাগে সস্ত্রীক বিজেপি নেতা্কে গুলি করে হত্যা করল জঙ্গিরা

শ্রীনগর, ৯ আগস্ট (হি.স.): সন্ত্রাসবাদীদের হামলায় আবারও কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর । সাউথ কাশ্মীরের অনন্তনাগে স্ত্রী সহ এক বিজেপি নেতাকে হত্যা করল জঙ্গিরা। সোমবার বাড়ি ঢুকে বিজেপি নেতা গুলাম রসুল দার ও তাঁর স্ত্রীকে হত্যা করে জঙ্গিরা ।


পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অনন্তনাগ জেলার লালচক এলাকায়। এদিন জঙ্গিদের গুলিতে প্রাণ হারান বিজেপি নেতা গুলাম রসুল দার ও তাঁর স্ত্রী জোয়াহারা বানো। হামলার পর দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করতে পারেননই চিকিৎসকরা। কুলগাম বিজেপি কিষান মোর্চার প্রেসিডেন্ট ছিলেন রসুল। তবে সম্প্রতি লালচকেই থাকছিলেন তিনি। এই ঘটনায় রীতিমতো চঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হামলাকারীদের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। হামলাকারীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা জানা গিয়েছে। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন এই কাজের নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার হাত রয়েছে।


বিজেপির জম্মু কাশ্মীরের মুখপাত্র আলতাফ ঠাকুর এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি এই ঘটনাকে কাপুরুষোচিত ও বর্বর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ওই নেতার কোনও নিরাপত্তা ছিল না। একটা ভাড়া বাড়িতে থাকতেন। এমন অনেক বিজেপির নেতাকর্মী আছেন যাদের কোনও নিরাপত্তা নেই।’ জম্মু ও কাশ্মীরের লেফটেনান্ট গভর্নর এই খুনকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি এই খুনের তীব্র নিন্দা করেছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top