News Flash

  • Home
  • Uncategorized
  • Program of the Quit India Movement : ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি পালন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে
Image

Program of the Quit India Movement : ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি পালন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সোমবার কংগ্রেস ভবনের সামনে ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি পালন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ও যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যান্যরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবনের সামনে সোমবার ৯ আগস্ট ভারত ছাড়া দিবস পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। মহাত্মা গান্ধী সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস বলেন, ১৯৪২ সালের ৯ আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ভারত থেকে তাড়ানোর লক্ষ্যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল।

ভারতের স্বাধীনতার জন্য এই আন্দোলন যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে বলেন, গোটা দেশে অরাজগতার পরিস্থিতি কায়েম হয়েছে। দেশে গণতন্ত্র ভূলুণ্ঠিত। আজকের দিনে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনের শপথ গ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।ভারতছাড়ো দিবস উপলক্ষে রাজ্যের অন্যান্য স্থানেও কংগ্রেসের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top