News Flash

  • Home
  • Uncategorized
  • Gautam Das blames BJP : মানিকভান্ডারে সিপিএম পার্টি অফিসে অগ্ণিকান্ডের জন্য বিজেপিকে দায়ী করলেন গৌতম দাস
Image

Gautam Das blames BJP : মানিকভান্ডারে সিপিএম পার্টি অফিসে অগ্ণিকান্ডের জন্য বিজেপিকে দায়ী করলেন গৌতম দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কমলপুরের মানিকভান্ডার -এ অবস্থিত সি পি আই (এম )দলের কমলপুর বিভাগীয় কার্যালয়ে গতকাল রাতে দুসৃকতিকারীরা আগুন লাগিয়ে দেয়৷ এই ভবনটি মাখন দত্ত ও নন্দকিশোর নম দাস স্মৃতি ভবন হিসাবে পরিচিত৷ এই ভবনে অগ্ণিকান্ডের ঘটনা ঘিরে রাজ্যের শাসকদল ও সি পি আই (এম ) দলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে৷


রাজ্যের শাসক দল তথা বিজেপির কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা জানিয়েছেন, এই অফিস দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল৷ তাই হয়তোবা শর্ট সার্কিট থেকে অগ্ণি কাণ্ডের ঘটনা হতে পারে? বিজেপির কেউ এতে জড়িত নয়৷ এটা সি পি আই (এম ) এর অপপ্রচার ৷ এদিকে সি পি আই (এম )কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ঘটনায় বিজেপি দুর্বৃত্তরাই জড়িত৷ কারণ, ঘরে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে৷ পেছন ও সামনে দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেই আগুন দেওয়া হয়েছে৷ তাঁদের বক্তব্য শর্ট সার্কিট হলে এতো তাড়াতাড়ি আসবাব পত্রে আগুন ছড়াতো না৷ পেট্রোল বা কেরোসিনের মতো দাহ্য পদার্থ ঢালার ফলেই আগুন এতো তাড়াতাড়ি ছড়িয়েছে৷ এই পার্টি অফিসের সংলগ্ণ দোকানগুলিতে যদি আগুনের লেলিহান শিখা গিয়ে পৌঁছতো তাহলে আশপাশের দোকান ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতিসাধন হতো৷ অল্পেতে রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট৷


এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস রবিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন এই অগ্ণিকান্ডের ঘটনার সাথে বিজেপির দুসৃকতিরা জড়িত৷ শুধু তাই নয়, সম্প্রতি কমলপুরে সিপিএমের নেতা কর্মীদের উপর হামলার ঘটনায়ও বিজেপির দুসৃকতিরা জড়িত রয়েছে৷ তিনি অভিযোগের তীর মন্ত্রী তথা বিজেপি নেতা মনোজ কান্তি দেবের দিকে ছুড়ে বলেন, তাঁর নির্দেশেই কমলপুর ও মানিকভান্ডারে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ চালানো হচ্ছে৷ গৌতম দাস আরও জানিয়েছেন, জিরানীয়াতেও সিপিএমের একটি পার্টি অফিসে আগুন দেয়া হয়৷ প্রতিটি ঘটনারই সংশ্লিষ্ট এলাকার থানায় অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top