News Flash

  • Home
  • Uncategorized
  • Stop the politics of violence : রাজ্যে হিংসার রাজনীতি বন্ধে সরকারের ব্যবস্থা চাইলেন প্রদ্যুৎ
Image

Stop the politics of violence : রাজ্যে হিংসার রাজনীতি বন্ধে সরকারের ব্যবস্থা চাইলেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ গত কদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে৷ তাতে উদ্বেগ প্রকাশ করে তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, অবিলম্বে রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা বন্ধ হওয়া উচিত৷ এক্ষেত্রে তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷


এদিকে, তিপ্রাসাদের ভবিষ্যতের জন্য গ্রেটার তিপ্ররাল্যান্ডের সমর্থন করে টি এস এফ প্রদ্যুৎ -এর সাথে এক ছাতার নিচে আসলো রবিবার৷ টি এস এফ নেতা উপেন্দ্র দেববর্মা জানান আগামী দিনে গ্রেটার তিপ্ররাল্যান্ডের জন্য তিপ্রা মথা’কে সমর্থন করবে৷ এবং গ্রেটার তিপ্ররাল্যান্ডের জন্য আন্দোলন গড়ে তুলবে রাজ্যে৷ গণতান্ত্রিকভাবে তিপ্রাসা লড়াই করবে৷


রবিবার দুপুরে রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান উপেন্দ্র দেববর্মা৷ টি এস এফ -এর রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুভেচ্ছা জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ তিনি জানান, আগামী দিনে তিপরা পার্টির সঙ্গে এক সাথে গ্রেটার তিপ্ররাল্যান্ডের জন্য আন্দোলন করবে বলে জানান তিনি৷ পশ্চিমবঙ্গে রাজনীতি শুরু হয়েছে রাজ্যে৷ এটা অত্যন্ত দুঃখের বিষয়৷ কিন্তু এ ধরনের অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা ঠিক নয়৷ এতে রাজ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে৷ এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করার পেছনে কাদের মদত রয়েছে তা ভালো করেই জানে রাজ্যবাসী৷ কিন্তু এ ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করলে রাজ্যের সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে৷ ত্রিপুরা রাজ্যের আর্থিক অবস্থা কোভিডের জন্য খারাপ৷ পরিস্থিতিই এ ধরনের সৃষ্টি করার ফলে আরো সংকটময় পরিস্থিতি হবে রাজ্যে৷ তাই সরকারকে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top