News Flash

  • Home
  • Uncategorized
  • Allegations of financial scams : কংগ্রেসের আনা আর্থিক ঘোটালার অভিযোগ খারিজ করে স্পষ্টিকরণ দিলেন বিধায়ক ভগবান দাস
Image

Allegations of financial scams : কংগ্রেসের আনা আর্থিক ঘোটালার অভিযোগ খারিজ করে স্পষ্টিকরণ দিলেন বিধায়ক ভগবান দাস

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ আগস্ট৷৷ বিজেপি বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাসের বিরুদ্ধে ৫৮ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ এনে ঊনকোটি জেলার কৈলাশহর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা৷ শ্রী সিনহা অভিযোগ করেছেন চা বাগানের শ্রমিকদের টাকা তছরূপ করা হয়েছে৷


এদিকে, বিধায়ক ভগবান দাস জানিয়েছে, সম্প্রতি কৈলাসহরের একটি কো-অপারেটিভ সোসাইটি দ্বারা পরিচালিত চারটি চা বাগানের শ্রমিকরা তাঁর সাথে দেখা করতে এসেছিল৷ প্রায় দেড়শ শ্রমিকের সাক্ষর সম্বলিত একটি দাবীপত্র তার কাছে জমা দিয়ে গিয়েছেন৷ তাতে উল্লেখ করা হয়েছিল যে শ্রমিকরা চা পাতা তুললে প্রতি সপ্তাহে তাদেরকে মজুরী দেয়া হত৷ কিন্তু, কিছুদিন যাবৎ তাদের মজুরী দেওয়া হচ্ছে না৷ এই ব্যাপারে বিধায়ক এডিএম এর সাথে যোগাযোগ করে জানতে পারেন শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়েছে৷


তিনি লিখিতভাবে এডিএম-কে বলেন ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে যাতে শ্রমিকদের সমস্যার সমাধান করেন৷ ঘটনাটি করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার সময়কালে৷ শ্রমিকরা হুশিয়ারী দিয়েছিল যদি তাদের সমস্যা সমাধান না করা হয় তাহলে তারা অবরোধ আন্দোলনে নামবে৷ তাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিধায়ক ভগবান দাস তৎপর হয়ে উঠেন৷ এডিএম-কে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন৷ এরই মধ্যে সান সাইন গ্রুপ নামক একটি সংস্থা ওই একাউন্ট থেকে সমস্ত টাকা সরিয়ে নিয়েছেন বলে জানান বিধায়ক৷ ভগবান দাসের অভিযোগ শ্রমিকরা জারিজুরি করেছে এবং প্রকৃত তথ্য গোপন রেখেছে বলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে৷ তবে তিনি আর্থি ঘোটালার সাথে যুক্ত নয় বলে দাবি করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top