News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে উন্মত্ত যুবকদের তান্ডব, ধৃত তিনজনকে জেল হেফাজতে পাঠাল আদালত
Image

রাজপথে উন্মত্ত যুবকদের তান্ডব, ধৃত তিনজনকে জেল হেফাজতে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ রাজধানী আগরতলায় কর্তব্যরত পুলিশ অফিসারে উপর বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আঘাত করার দায়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতরা হল সুবল সাহা (২৭), অমন সাহা (২৫) এবং গৈরিক দে (২৪)৷ আদালত তাদের ১৯ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷

জানা গিয়েছে, গতকাল রাতে আইজিএম চৌমুহনীতে এই তিন যুবক টিআর-০১-০৩৫৬ নম্বরের একটি গাড়ি নিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছিল৷ তখন সেখানে কর্তব্যরত পুলিশ অফিসারের নির্দেশ অমান্য করে গাড়ি চালিয়ে দেয় পুলিশ কর্মীদের উপর৷ তাতে পুলিশ কর্মী একজন আহত হয়েছেন৷ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ১৩৫/ ২০২১৷ মামলাটি হয়েছে আইপিসির ২৭৯, ৪২৭, ৩৫৩, ৩৩২, ৩০৭ ও ৩৪ এবং এমভি এক্ট ১৮১ এবং ১৮৪ ধারা মোতাবেক৷ শুক্রবার তাদের আদালতে তোলা হয়৷ আদালত তাদের ১৯ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top