বারামুল্লায় পুলিশকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের, হতাহতের খবর নেই

শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় ফের সন্ত্রাসবাদীদের উপদ্রব। বৃহস্পতিবার সকালে বারামুল্লা জেলার সোপোরে শহরের বাটপোরা চকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়। এই হামলায় হতাহতের কোনও খবর নেই।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০.২০ মিনিট নাগাদ উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে টাউনের বাটপোরা চকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। খুব কাছ থেকেই গুলি চালায় জঙ্গিরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় রক্ষা পেয়েছেন পুলিশ কর্মীরা। হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।