News Flash

  • Home
  • দেশ
  • Suffering for road difficulties : যাতায়তের জন্য রাস্তার অসুবিধায় ভূগছেন উত্তর পাড়ার লোকজনেরা
Image

Suffering for road difficulties : যাতায়তের জন্য রাস্তার অসুবিধায় ভূগছেন উত্তর পাড়ার লোকজনেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অগাস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কবাই উত্তর পাড়ার লোকজনেরা দীর্ঘ দিন ধরেই রাস্তাঘাাট এর সমস্যায় ভুগছে। বারবার দাবি জানানো সত্ত্বেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। শান্তিরবাজার মহকুমার বাইখোড়ার পশ্চিম চড়কবাই উত্তর পাড়ায় প্রায় ৭০ থেকে ৮০ পরিবারের লোকজনের বসাবাস। এই এলাকায় দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে যাতায়তের জন্য রাস্তার অসুবিধায় ভূগছেন এলাকাবাসী ।

এলাকায় একটি ইটের সলিং রাস্তা রয়েছে সেটি ভগ্নদশায় পরিনত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ এই রাস্তা সারাইয়ের জন্য বিগত বাম আমলে এলাকার জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সময়েও এলাকার জনপ্রতিনিধিদের জানিয়ে আশ্বাস ছাড়া কিছুই মিলেনি। এলাকাবাসী জানান, রাস্তার জন্য জোলাইবাড়ি ব্লক আধিকারিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে হতাশাগ্রস্থ হয়ে এলাকাবাসী সংবাদমাধ্যমের দারস্তত হন। সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে এলাকাবাসী উনাদের দাবির কথা তুলে ধরেন।


এলাকাবাসী জানান ,উনাদের দাবী পূরন নাা হলে আগামীদিনে জাতীয়সড়ক অবরোধে বসবেন। এখন দেখার বিষয় এলাকাবাসীর উন্নয়নে ব্লক আধিকারীক কি পদক্ষেপ গ্রহন করেন।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top