News Flash

  • Home
  • Uncategorized
  • Road blocked in different places : মাধ্যমিক ও দ্বাদশের ফলাফলে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় পথ অবরোধ
Image

Road blocked in different places : মাধ্যমিক ও দ্বাদশের ফলাফলে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম/বক্সনগর, আমবাসা, ২ আগস্ট৷৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীরা আন্দোলনে শামিল হয়েছে৷ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়াতে শিক্ষামন্ত্রীকে ধিক্কার জানিয়ে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক পথ অবরোধ কেের৷ অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়৷ পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক৷


বিশালগড়ের করইমুড়া সুকলের ছাত্রছাত্রীরা করইমুড়া বক্স নগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ ছাত্র-ছাত্রীরা শিক্ষামন্ত্রীকে হায় হায় বলে স্লোগান দিতে থাকে৷ এই অবরোধকে ঘিরে প্রচুর সংখ্যক গাড়ি সহ এম্বুলেন্স আটকে থাকে, ছাড়া হয়নি কাউকে৷ তাদের দাবি তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে দিতে হবে৷
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীরা সোমবার আমবাসায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে৷ তাদের সকলকে পাস করিয়ে দিতে হবে৷অবরোধে বসে চন্দ্রপাড়া ক্লাস টুয়েলভ সুকল ও ভোলায় কলোনি হাই সুকল এর অকৃতকার্য ছাত্রছাত্রীরাও৷


রাজধানী আগরতলা শহর এলাকার শংকরাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাএীরা সুকলে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়৷ তাদের দাবি ছাএীদের পাশ করিয়ে দিতে হবে৷ অভিযোগ বিদ্যালয়ের ৩৫ জন ছাএীকে ফেল করিয়ে দেওয়া হয়৷আজ সুকলে আসার কথা বলেও সুকলের প্রধান শিক্ষিকা সুকেেল আসেন নি৷তাছাড়া বোর্ডের দায়িত্বে থাকা শিক্ষিকাও ছাএী ও অভিভাবকদের সাথে কথা বলেন নি৷ তারা কোন ধরনের উওর না পেয়ে সুকলে তালা ঝুলিয়ে রােেখ৷


সোনামুড়াতে সুকলের ছাত্র-ছাত্রী ও বক্সনগর সুকলের মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করেছে৷ সোনামুড়া টু বক্সনগর সড়ক অবরোধ করে দাওধারানী চৌমুহনীতে৷ এছাড়া বক্সনগর দাদ্বশ শ্রেণীর বিদ্যালয়ের ছাএ ছাএীরা সুকলের গেইটে তালা ঝুলিয়ে দেয় এবং টায়ার জালিয়ে বিক্ষোপ প্রদর্শন করছে৷তাদের দাবি তাদেরকে পাশ করিয়ে দিতে হবে৷
মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সোমবার কমলপুর বিদ্যালয় পরিদর্শকের অধীন নোয়াগাঁও হাই স্কলে ছাএ ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করে তালা ঝুলিয়ে দেয়৷ শিক্ষক, শিক্ষিকারা তালা বন্দি অবস্থায় থাকেন দীর্ঘক্ষণ৷এবার মাধ্যমিক পরিক্ষায় নোয়াগাঁও হাই সুকলে পরীক্ষা দিয়েছে ২৬ জন৷ পাশ করে নয়(৯) জন৷ এবার মাধ্যমিক পরিক্ষা দেয় নি, অথচ এমন পরিক্ষার্থীর পাশ সার্টিফিকেট এসেছে৷ সেই ভাগ্যবান পরিক্ষার্থীর নাম নমিতা সরকার,৷ বাড়ি নোয়াগাঁও গ্রামে৷

এই অবস্থায় বিক্ষোভ করছে ছাএ ছাত্রী ও অভিভাবকরা৷ ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়৷ বিক্ষোভকারী ছাএ ছাত্রী ও অভিভাবকদের দাবি কোভিডের কারনে সুকল বন্ধ ছিল৷অনেকের মোবাইল ফোন নেই৷ অন লাইনে পড়াশোনা করতে পারে নি৷ ছাএ ছাত্রীদের অভিযোগ, প্রি বোর্ডের পরীক্ষায় ভাল ফলাফল করেছে৷ কিন্তু, তাদের বিজ্ঞান বিষয়ে ফেল এসেছে৷ ছাএ ছাত্রীদের দাবি তাদের পাশ করিয়ে দিতে হবে৷ ঘটনা স্থলে ছুটে যান বিদ্যালয় পরিদর্শক অমরেশ দাস, সহ বিদ্যালয় পরিদর্শক নৃপেন্দ্র চৌধুরী, নোয়াগাঁও হাই সুকলের প্রধান শিক্ষক সমীর রঞ্জন দাস,ও নোয়াগাঁও পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ ছাএ ছাত্রীদের অভিভাবকরা৷এবিষয়ে আলোচনায় বসেন সমাধানের জন্য৷


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন সুকলের ছাত্রছাত্রীরা আন্দোলনে শামিল হলেও এখনো পর্যন্ত পর্ষদ কর্তৃপক্ষ সকলকে পাস করিয়ে দেওয়ার মতো কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডাক্তার ভবতোষ সাহা, ফলাফল ঘোষণার সময় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফলাফলে যারা খুশি হবে না তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে৷কোভিড পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top