News Flash

  • Home
  • খেলা
  • Dhalai District E-Chintan Session : আমবাসা টাউন হলে সোমবার ধলাই জেলা ই -চিন্তন সত্র এর কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত
Image

Dhalai District E-Chintan Session : আমবাসা টাউন হলে সোমবার ধলাই জেলা ই -চিন্তন সত্র এর কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অগাস্ট।। কেন্দ্রীয় সরকারের সাত বছরের কাজকর্ম এবং রাজ্য সরকারের বিগত সাড়ে তিন বছরের কাজকর্ম পর্যালোচনা করতে ধলাই জেলার আমবাসা টাউন হলে সোমবার ধলাই জেলা ই -চিন্তন সত্র এর কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এনডিএ সরকারের সাত বছরের মৌলিক ও বৈচারিক উপলব্ধি বিষয়কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা ই -চিন্তন সত্র এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগ অনুষ্ঠিত হয় সোমবার আমবাসা টাউনহলে। এদিন ছিল এটি ষস্ঠ কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের শেষ দিন। প্রথমে দলীয় পতাকা উত্তোলনের পর প্রদীপ প্রজ্বোলন এবং ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শুরু হয় প্রশিক্ষণ বিভাগের আলোচনা।

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের শেষ দিন উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও যুব এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, ধলাই জেলা সভাধিপতি রুবি গোপ ঘোষ , বিজেপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদিকা অস্মিতা বণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই প্রশিক্ষণ বিভাগে জেলার বিজেপির নেতৃত্ব গন অংশ নেন। মন্ত্রী মনোজ কান্তি দেব জানান কেন্দ্রীয় সরকারের সাত বছর পূর্তি ও রাজ্য সরকারের সাড়ে তিন বছর পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি সাংগঠনিক বিষয়ে এবং আগামী দিনে দল কিভাবে কার্যকলাপ অনুষ্ঠিত করবে এইসব বিষয় নিয়ে প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়। পাশাপাশি মন্ত্রী মনোজ কান্তি দেবকে বর্তমানে রাজ্যের তৃণমূলের গতিবিধি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ত্রিপুরা রাজ্যে তৃণমূল ছিন্নমূল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের প্রতি অসন্তুষ্ট। তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে কোন ভাবেই নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী মনোজ কান্তি দেব।বিজেপির ধলাই জেলা ই -চিন্তন সত্র এর কেন্দ্রীয় প্রশিক্ষনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top