News Flash

  • Home
  • খেলা
  • Lof retail money : খুচরো টাকার অভাবের অজুহাত, যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছে
Image

Lof retail money : খুচরো টাকার অভাবের অজুহাত, যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অগাস্ট।। রাজ্যের যাত্রীরা টিকিট কেটে হলে প্রমাণ করে থাকেন। এজন্য রাজ্যের যথেষ্ট সুনাম রয়েছে। রাজ্যের প্রতিটি রেল স্টেশনে টিকিট কাউন্টার খোলার দাবি যাত্রীদের তরফ থেকেই উঠেছে। লক্ষনীয় বিষয় হলো কিছু কিছু টিকিট কাউন্টারে খুচরো টাকার অভাবের অজুহাত দেখিয়ে টিকিট মাস্টাররা যাত্রীদের কাটতে শুরু করেছে। তাতে যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছে।


খুচরো টাকার অজুহাত দেখিয়ে এবার যাত্রী সাধারনের পকেট কাটার অভিযোগ উঠছে মনুবাজার রেল স্টেশনের টিকিট মাস্টারের বিরুদ্ধে। যাত্রী সাধারনের অভিযোগ তা শুধু কোন একদিনের ঘটনা নয়, দীর্ঘ দিন ধরেই মনুবাজার স্টেশনের টিকিট কাউন্টারে খুচরো টাকার অজুহাত দেখিয়ে ৫ টাকা ১০ টাকা করে যাত্রীদের পকেট কেটে চলছে টিকিট মাস্টার । আর এনিয়ে দু একজন যাত্রী প্রতিবাদ করলে উল্টো টিকিট মাস্টার সহ স্টেশনে কর্মরত অন্যান্য কর্মীরা ছুটে এসে যাত্রীদের হেনস্তা করে বলেও অভিযোগ। যাত্রী সাধারনের অভিযোগ প্রতিদিন কম করেও কয়েকশো যাত্রী রেলে উঠার আগে টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করে টিকিট। কিন্তু ১৫ টাকা ভাড়ার জন্য ২০ টাকার নোট, কি়ংবা ৫০ টাকা বা ১০০ টাকার নোট দিলে যাত্রীদের আর খুচরো টাকা ফিরিয়ে দেওয়া হয় না।

কাউন্টারে খুচরো থাকলেও যাত্রীদের বলা হয় নেই ।অথবা বলেন খুচরো নিয়ে আসতে পারেন না। শুধু তাই নয়, আবার ৫ টাকার কিংবা ১০ টাকার কয়েন দিলেও কাউন্টার মাস্টার তা নেন না বলেও অভিযোগ। এভাবে প্রতিদিন খুব কৌশলে নীরবে যাত্রীদের পকেট কেটে চলছে মনুবাজারের রেল স্টেশনের টিকিট কাউন্টারে। ভদ্রতার খাতিরে অনেকেই এর প্রতিবাদ করেন না। প্রতিদিন যাত্রীদের পকেট কাটা হচ্ছে। এছাড়াও মনুবাজার রেল স্টেশনের বিরুদ্ধে রয়েছে আরো বহু অভিযোগ। যাত্রীদের দাবী রেল দপ্তরের বিরুদ্ধে উঠা এই অভিযোগের সঠিক তদন্ত করে দপ্তর যেন সদর্থক ভূমিকা গ্রহণ করে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top