News Flash

  • Home
  • দিনের খবর
  • Rocket attack by Taliban : কান্দহার বিমানবন্দরে রকেট হামলা তালিবানের, বন্ধ বিমান পরিষেবা
Image

Rocket attack by Taliban : কান্দহার বিমানবন্দরে রকেট হামলা তালিবানের, বন্ধ বিমান পরিষেবা

কাবুল, ১ আগস্ট (হি.স.) : আফগানিস্তানে ক্রমেই নিজেদের আধিপত্য বাড়াচ্ছে জঙ্গি গোষ্ঠী তালিবান। শনিবার রাতে আফগানিস্তানের কান্দহার বিমানবন্দরে তিনটি রকেট হামলা করে তালিবান। তার মধ্যে দু’টি রকেট গিয়ে রানওয়েতে আঘাত করে। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে। ফলে বিমান পরিষেবা বন্ধ রয়েছে।

কান্দহার বিমানবন্দরের প্রধান মাসুদ পশতুন বলেন, ‘‘গত রাতে তিনটি রকেট হামলা হয় বিমানবন্দরে। এই মুহূর্তে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। আমরা রানওয়ে সারানোর কাজ করছি। রবিবার রাতের দিকে বিমান পরিষেবা ফের শুরু হবে বলে আশা করছি।’’
বেশ কয়েক দিন ধরে আফগানিস্তান দখলের চেষ্টা করছে তালিবান। ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা তাদের দখলে। ক্রমেই পিছু হটছে আফগান সেনা। কন্দহরের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে তালিবান। সেখানে তালিবানকে আটকাতে সেনার রসদ ও অস্ত্র আসছিল কন্দহর বিমানবন্দর দিয়েই। তাই সেখানে রকেট হামলা করা হল বলেই মনে করছে আফগান সেনা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top