News Flash

  • Home
  • Uncategorized
  • টোকিওতে মহিলাদের হকিতে প্রথম জয় ভারতের
Image

টোকিওতে মহিলাদের হকিতে প্রথম জয় ভারতের

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.) : অবশেষে টোকিও অলিম্পিক্সের মহিলাদের হকিতে জয়ের মুখ দেখল ভারত। পুল-এ’র প্রথম তিন ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয় ভারতের মহিলা হকি দল। চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেন রানি রামপালরা। ভারত শনিবার লিগের শেষ ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ম্যাচের প্রথম তিনটি কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে গোল করে জয় ছিনিয়ে নেয় ভারত। ৫৭ মিনিটের মাথায় নভনীত কউরের একমাত্র গোলে আয়ারল্যান্ডকে পরাজিত করে ভারতীয় দল।


এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত পুল-এ’র পাঁচ নম্বরেই থেকে যায়। যদিও কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা এখনও খোলা হয়েছে রানিদের সামনে। প্রথম চারে থাকতে পারলেই শেষ আটের টিকিট নিশ্চিত করা যাবে। এক্ষেত্রে শেষ রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হলে এবং ভারত দক্ষিণ আফ্রিকাকে হারালে কোয়ার্টারে পৌঁছনো সম্ভব রানিদের পক্ষে।

আয়ারল্যান্ডও এই মুহূর্তে ভারতের মতোই ৪ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্যে ভারতের থেকে এগিয়ে থাকায় তারা রয়েছে লিগ টেবিলের ৪ নম্বরে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top