News Flash

  • Home
  • Uncategorized
  • Five injured at Gopalnagar : গোপালনগরে রেল ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় পাচঁজন আহত
Image

Five injured at Gopalnagar : গোপালনগরে রেল ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় পাচঁজন আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। শুক্রবার সাতসকালে বিশালগড়ের গোপালনগরে রেল ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় পাচঁজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে বিশালগড় থানাধীন গোকুলনগর রেল ব্রিজ সংলগ্ন জাতীয় সড়ক এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে বিশালগড় থেকে TR01-AN-0329 নম্বরের একটি মারুতি গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল।যাবার পথে অপরদিকে একটি ইকো গাড়ি যার নম্বরTR01-H-2814 খুব দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দেয় বিশালগড় থেকে আসা মারুতি গাড়িটিকে ।

তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।সঙ্গে সঙ্গে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে আহত ৫ জনকে উদ্ধার করেন এবং বিশালগড় দমকল কর্মীদের খবর পাঠান। দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহাকমা হাসপাতালে নিয়ে যায় । একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ । চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।জাতীয় সড়কে দ্রুতবেগে যানবাহন চলাচল করলেও যানবাহনের গতি নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নেই। ফলে ঘনঘন দুর্ঘটনা ঘটে চলেছে। বিশালগড় থানা পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top