News Flash

  • Home
  • Uncategorized
  • Intense anger over the arrest : চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন স্তব্ধ করে তাদেরকে গ্রেপ্তার করার ঘটনায় তীব্র ক্ষোভ
Image

Intense anger over the arrest : চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন স্তব্ধ করে তাদেরকে গ্রেপ্তার করার ঘটনায় তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০জুলাই।। চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন স্তব্ধ করে তাদেরকে গ্রেপ্তার করার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শুক্রবার তারা সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে চাকরির দাবিতে আন্দোলনে শামিল হন। তখনই পুলিশ তাদেরকে গ্রেফতার করে।


চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন স্তব্ধ করে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করছে। চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা শুক্রবার সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে চাকরির দাবিতে আন্দোলনে শামিল হন। তখনই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে যায়। আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

তাদের অভিযোগ রাজনৈতিক দলগুলি যখন বিভিন্ন আন্দোলন কর্মসূচি সংঘটত করে চলেছে তখন পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। অথচ চাকরির দাবিতে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা যখন আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করছে তখনই কোভিড বিধির অজুহাত দেখিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা।এ বিষয়ে জানতে চাওয়া হলে কর্তব্যরত পুলিশ অফিসার জানান করোণা বিধি অমান্য করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পরবর্তী সময়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top