News Flash

  • Home
  • Uncategorized
  • পেগাসাস-সহ নানা ইস্যুতে উত্তাল রাজ্যসভা, বারোটা পর্যন্ত মুলতুবি
Image

পেগাসাস-সহ নানা ইস্যুতে উত্তাল রাজ্যসভা, বারোটা পর্যন্ত মুলতুবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): পেগাসাস, কৃষি বিল-সহ অন্যান্য ইস্যুতে শুক্রবারও উত্তাল হল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। শুক্রবার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই পেগাসাস-সহ নানা ইস্যুতে রাজ্যসভায় সরব হন কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন দলের বিরোধী সাংসদরা। তুমুল হইচইয়ের কারণে দুপুর বারোটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।


গত ১৯ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। সেই দিন থেকেই পেগাসাস-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা। ফলে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে রাজ্যসভায়, একইভাবে হইচই হচ্ছে লোকসভাতেও। বারবার মুলতুবি করতে হচ্ছে সংসদের উভয়কক্ষের অধিবেশন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top