News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Simple answer to thousands of questions : ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্র : হাজারো প্রশ্ণের সরল জবাব বিপ্র ঘোষ
Image

Simple answer to thousands of questions : ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্র : হাজারো প্রশ্ণের সরল জবাব বিপ্র ঘোষ

আগরতলা, ২৯ জুলাই (হিঃ সঃ)৷৷ সেবা-ই ধর্ম৷ হয়তো ত্রিপুরায় অনেকেই মনে করেন এই আদর্শ, নীতি, জ্ঞান কবেই গিলে খেয়ে ফেলেছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা৷ তা-হলে আজ চিৎকার করে বলতেই হয়, আজও তাঁরা ভগবানের দূত হিসেবে প্রতি পদে মহীরুহ হয়ে আমাদের আগলে রেখেছেন৷ হয়তো এমনটা দৃঢ়তার সাথে বলার সুযোগ হতো না, যদি না-আমরা বিপ্র ঘোষের কাহিনি পরদার আড়ালে অথবা খামবন্দি হয়ে থেকে যেত৷ আজ ত্রিপুরার এক চিকিৎসকের চোখে বিপ্রের জীবনী তুলে ধরার চেষ্টা করা হলো৷


বিপ্র ঘোষ৷ বয়স মাত্র ১৪ বছর৷ ধর্মনগর থেকে যখন সে আগরতলার জিবি হাসপাতালে এলো, তখন প্রায় রাত নয়টা৷ তারিখ ছিল সেদিন ৬ জুলাই৷ গায়ে অল্প জ্বর৷ প্রায় প্রলাপ বকা একটা পাতলা ছেলে৷ শরীরের যে কোনও জায়গায় ব্যাথা৷ ঘাড়ে খুব যন্ত্রণা৷ ধরলেই কুঁকিয়ে ওঠে৷ মুখে খাবার তুলে না৷ একটু পর পর বমি ভাব৷ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে সেই রাতের সবচেয়ে মুমূর্ষু রোগী বিপ্র-ই৷


মেডিসিন আইসিইউতে বিছানা খালি নেই৷ কর্তব্যরত চিকিৎসক ডা: নিতীশ দাস খোঁজখবর করেও একটা আইসিইউ বেড জোগাড় করতে পারলেন না৷ নিরুপায় হয়ে চিকিৎসকরা এনেস্থিশিয়া বিভাগের আইসিইউর দিকে তাকালেন৷ ভাগ্য সদয় ছিল৷ এই বিভাগের চিকিৎসকরা এগিয়ে এসে ধর্মনগরের বিপ্রকে কোলে তুলে নিলেন৷ দিনমজুর বিপুল ও গৃহবধূ লিপিকা ঘোষের ছেলে বিপ্র, টিউবারকুলার মেনেঞ্জাইটিস নামক মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল৷ মানুষ মারার জন্য বিশেষজ্ঞ রোগ হিসেবে খ্যাতি অনেক৷ ন্যূনতম বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা প্রবল৷ মস্তিষ্ক হয়ে যায় শ্লথ৷


এই উপমহাদেশের আফ্রিকায় বেশি দেখা যায় এই রোগ৷ মূলত মাথায় টিবি রোগের জীবাণুর বাসা৷ সে কী যন্ত্রণা৷ হায় ভগবান! চলতে পারে না বিপ্র৷ মুখে খেতে পারে না৷ কথা বলতে পারে না৷ শুধু কাঁদে, মা মরা বাচ্চাদের মতো৷ এনেস্থিশিয়া বিভাগের চিকিৎসকরা অনেক যত্নে তাকে ধারণ করেছেন৷ মেডিসিন বিভাগের চিকিৎসকরা রোজ দেখেছেন রুটিন মেনে৷ নার্সিং স্টাফদের অক্লান্ত সহায়তা পেয়েছে বিপ্র৷ চিকিৎসকরা যতবার গিয়েছেন বিপ্রের কাছে, মনে হয়েছে, সে জিতে যাবে৷


ওষুধ, ফিজিওথেরাপি বিভাগের সাহায্য, বেরিয়ার নার্সিং-চিকিৎসকদের হাতে যা ছিল তা দিয়েই তাকে সাহায্য করতে চেষ্টা করা হয়েছে৷ মাত্র তো একটা ১৪ বছরের ফুটফুটে বাচ্চা শিশু৷ বুধবার সকালে এআইসিইউ-তে ঢুকেই চিকিৎসকের মনে হলো, ঈশ্বর তুমি মহান! অনেক ধন্যবাদ সকলকে৷ চিৎকার করে বললেন, ওই দেখো, বিপ্র হাঁটছে! মনে এতটুকু সন্দেহ না রেখে নিশ্চিত, আরও সময় লাগবে ওর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে৷ কিন্তু, বিপ্রের এই যুদ্ধে জয়ী হওয়াটা চিকিৎসকদের জন্য অসাধারণ প্রাপ্তি৷ এত সাধারণ একটি পরিবারের সন্তানের পক্ষে এই মারাত্মক রোগের হাত থেকে সুস্থ হয়ে ওঠাটা কিন্তু আপামর জনসাধারণের জন্য বেশ সুখের৷ খুব প্রতীকী৷


অবাক করার মতো ঘটনা, কোনও সুপারিশ ফোন আসেনি৷ কেউ হম্বিতম্বি করেননি৷ শুধু সঠিক সময়ে সঠিক চিকিৎসা, আন্তঃবিভাগীয় তালমিল ও নার্সিঙের মরমীয়া স্পর্শই ফিরিয়ে দিয়েছে বিপ্রের জীবন৷ আজ সারাদিনে কিছু নেতিবাচক ঘটনা নিশ্চয়ই ঘটেছে আপনার জীবনে? ডা. কনক চৌধুরীর এই গল্পটা পড়ুন৷ আর দেখুন বিপ্রের হাসি!


গল্পের অন্তিম পর্যায়ে সরলতা মাখানো এক প্রশ্ণ করলেন ডা. চৌধুরী৷ আশ্চর্যবোধক প্রতীক কেন দিলাম আগের বাক্যের শেষে? বেঠিক প্রয়োগ? না, বিপ্রের হাসি এখনও মনে হয় যেনো কান্না, তাই৷ তার তীব্র কষ্টের বিরুদ্ধে গোটা যুদ্ধ মনে করিয়ে দেয় আমাদের সবাইকে, যারা ওর পাশে ছিলাম এই ২২ দিন৷ আশা করি শত প্রতিকূলতা কাটিয়ে আপনার মনটা কি এই গল্প পড়ে এতক্ষণে অনেকটা ভালো হয়ে যায়নি?


এই প্রশ্ণের মধ্য দিয়েই হাজার হাজার চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের উত্তর খোঁজার চেষ্টায় রয়েছি৷ কারণ, কোভিড মোকাবিলায় যখন যমে-মানুষে টানাটানি চলছে, তখন ওই সকল চিকিৎসকরাই প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন৷ স্বাস্থ্য কর্মীরা সেই প্রাচীর শক্ত হাতে ধরে রেখেছেন৷ তাই, কুর্নিশ জানাই তাঁদের৷

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top