News Flash

  • Home
  • দেশ
  • Congress is on the verge of extinction : তৃণমূলের আবির্ভাবে রাজ্যে কংগ্রেস নিশ্চিহ্ণের পথে
Image

Congress is on the verge of extinction : তৃণমূলের আবির্ভাবে রাজ্যে কংগ্রেস নিশ্চিহ্ণের পথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ রাজ্যে তৃণমূলের আবির্ভাবে কংগ্রেস কার্যত নিশ্চিহ্ণের পথে এগিয়ে চলেছে৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকবে বলে মনে হচ্ছে, প্রাক্তন বিধায়ক বিরজিত সিনহা দলবদল করার চিন্তাভাবনায় রয়েছেন৷ কারণ, ঢাকি সুদ্ধ বিসর্জন দিয়ে কংগ্রেস থেকে এক ঝাঁক নেতা আজ তৃণমূলে যোগ দিয়েছেন৷ অবশ্য সুবল ভৌমিকের নেতৃত্বে ওই কার্য সম্ভব হয়েছে৷ তৃণমূলের জন্য অবশ্য ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে৷


এদিন সন্ধ্যায় তিনি দাবি করেন, বিজেপিকে ত্রিপুরায় ক্ষমতায় আনতে ১০০ শতাংশ চেষ্টা করেছি৷ এখন ২০২৩ বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় সরকার গঠন সম্ভব হবে, ১০০ শতাংশ নিশ্চিত আমি৷ তবে, সুবল ভৌমিকের রাজনৈতিক জীবনী অতিরঞ্জিত, অন্তত ত্রিপুরাবাসী তা ভালই জানেন৷ এদিকে, আগামী দুই অগাস্ট তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ত্রিপুরায় আসছেন৷ ওইদিন ত্রিপুরায় বড়সড় চমক অপেক্ষা করছে বলে অনুমান করা হচ্ছে৷ কারণ, এনএসইউআই-র একটা বড় অংশ তৃণমূলে যোগদানের জন্য প্রস্তুত হয়ে রয়েছে৷


এক সময়ে সুবল ভৌমিক কংগ্রেসের বিধায়ক ছিলেন৷ ২০১৩ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে তিনি কংগ্রেস ছেড়ে প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস নামে নতুন দল গঠন করেন৷ এরপর তিনি ওই দল বিলোপ করে তৃণমূলে মিশে যান৷ তৃণমূলেও বেশি দিন ঘর করেননি তিনি৷ সেখান থেকে সদলবলে বিজেপিতে যোগ দেন৷ বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে সহ-সভাপতি দায়িত্ব দেওয়া হয়৷ কিন্ত, ২০১৮ বিধানসভা নির্বাচনে পছন্দসই আসনে প্রার্থী হতে না পেরে গোসা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না স্থির করেন৷ পরে অবশ্য, হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপে তিনি সোনামুড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ কিন্ত জয়ী হতে পারেননি৷ তাই, লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে বিজেপি ছেড়ে তিনি পুণরায় কংগ্রেসে ফিরে যান৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে তিনি প্রার্থী হন৷ কিন্ত, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস৷ লোকসভা নির্বাচনেও তিনি পরাজিত হন৷
তারপর থেকে অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন তিনি৷ মনে হয়েছিল, রাজনীতি থেকে সন্যাস নিয়েছেন৷ কিন্ত, গতকাল তৃণমূলের নেতৃবৃন্দের সাথে গোপন বৈঠক সেরে আজ সোজা দলেই যোগ দিলেন তিনি৷ সাথে কংগ্রেস থেকে একঝাঁক নেতা-নেত্রীকেও নিয়ে গিয়েছেন৷ প্রাক্তন কাউন্সিলর পান্না দে, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, কংগ্রেস নেতা ইদ্রিস মিঞা সহ আরও কয়েকজনকে সাথে নিয়ে সুবল বাবু তৃণমূলে যোগ দিয়েছেন৷ সূত্রের খবর, এনএসইউআই প্রদেশ সভাপতি রাকেশ দাসও তৃনমুলে যোগ দেবেন৷
এদিন সুবল বাবু দাবি করেন, বিজেপিকে ত্রিপুরায় ক্ষমতায় এনে ভুল করেছি৷ সেই ভুল সংশোধনে তৃণমূলে যোগ দিচ্ছি৷ তিনি জোর গলায় বলেন, মমতা ব্যানার্জীর নেতৃত্বে ২০২৩ সালে ত্রিপুরায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হবে৷ এদিকে, আজ সবচেয়ে বড় চমক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷ তিনি আই-প্যাকের সদস্যদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেছেন৷ শুধু তাই নয়, তাঁর মক্কেলদের কোন ক্ষতি হতে দেবেন না বলে তিনি জোর গলায় দাবি করেছেন৷


রাজ্যে কংগ্রেস কার্যত বাবা ও ছেলের সম্পত্তি হয়ে দাড়িয়েছে৷ ফলে, অনেকেই কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন৷ তাছাড়া কংগ্রেস হাই কমান্ড ত্রিপুরা কোন সময়েই আগ্রহী ছিলেন না৷ আজও তার ব্যতিক্রমী কিছু ঘটেনি৷ ফলে, গত বিধানসভা নির্বাচনের পর এডিসি নির্বাচনে ঝুলি শূন্য রয়ে গেছে কংগ্রেসের৷ ২০২৩-র বিধানসভা নির্বাচনেও একই পরিনতি হবে তা এখনই আন্দাজ করা যাচ্ছে৷
এদিকে, ডারেক-ও-ব্রায়েন আগামীকাল দিল্লি ফিরে যাবেন৷ কিন্ত, ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার ত্রিপুরায় রয়ে যাবেন৷ অভিষেক বন্দোপাধ্যায় ত্রিপুরায় আসা পর্যন্ত তাঁরা রাজ্যেই ঘাটি গেড়ে বসেছেন৷


তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের রাজ্য সফরকে ঘিরে এলাহী নিরাপত্তা ব্যবস্থার ফরমাইস এসেছে ত্রিপুরা সরকারের কাছে৷ তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন৷ সেই অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের কাছ ত্রিপুরা সরকারের কাছে চিঠি এসেছে৷ আগামী ২ অগাস্ট দুপুর ১২টা নাগাদ রাজ্যে এসে প্রথমেই তিনি সড়ক পথে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে যাবেন৷ সেখান থেকে আগরতলায় ফিরে রুদ্ধদ্বার বৈঠক করবেন৷ ওইদিনই বিকেলের বিমানে তিনি কলকাতা ফিরে যাবেন৷

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top