News Flash

  • Home
  • Uncategorized
  • কাগজ ছোঁড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক, বিরোধীদের কড়া বার্তা অধ্যক্ষ ওম বিড়লার
Image

কাগজ ছোঁড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক, বিরোধীদের কড়া বার্তা অধ্যক্ষ ওম বিড়লার

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি. স.) : বিরোধীদের কড়া বার্তা দিলেন অধ্যক্ষ ওম বিড়লা। বুধবার অধ্যক্ষ ওম বিড়লার চেয়ার লক্ষ্য করে কাগজ ছোঁড়েন বেশ কয়েকজন বিরোধী সাংসদ। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই গতকাল সাংসদদের সেই আচরণকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে ব্যাখ্যা করলেন তিনি। মনে করিয়ে দিলেন সাংসদরা কয়েক লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন। তাই কোনও সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো উচিৎ বলেই উল্লেখ করলেন এদিন।

এদিন ওম বিড়লা বিরোধীদের উদ্দেশে বলেন, ‘যদি এই চেয়ারের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে সরাসরি আমার চেম্বারে আসুন, এসে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করুন। চেয়ারে পেপার ছোঁড়ার মত ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, ‘এই আচরণ সংসদের নীতি বিরুদ্ধ। এখানে যাঁরা আছেন তাঁরা কয়েক লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন। তাঁদের অভাব-অভিযোগ তুলে ধরেন। তাই সংসদের নীতি মেনে চলা ও গৌরব বৃদ্ধি করা তাঁদের কর্তব্য।’ পাশাপাশি, বিধি ভাঙলে বা সংসদের অমর্যাদা করলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।


এ দিন অধ্যক্ষের বক্তব্যের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘এই চেয়ারের যে একটা মর্যাদা রয়েছে, তা আমরা জানি। আমরা সবাই জানি যে আপনার নেতৃত্বে সংসদে অনেক ইতিবাচক সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু এবার যা ঘটছে, তার জন্য কেন্দ্রীয় সরকারের ঔদ্ধত্যই দায়ী।’

প্রসঙ্গত, বুধবার লোকসভায় বিক্ষোভ চরম আকার নেয়। বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। পেগাসাস ও কৃষি বিল নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। বারবার মুলতুবি হয়ে যায় অধিবেশন। অধ্যক্ষের চেয়ার লক্ষ্য করে কাগজ ছোঁড়েন তাঁরা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সব বাধার মধ্যেও প্রশ্নোত্তর পর্ব জারি রাখেন। এরপরই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিজেপির তরফে আবেদন জানানো হচ্ছে যাতে বিরোধী দলের ১০ সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেন তিনি। এই তালিকায় রয়েছেন মানিকাম ঠাকুর, হিবি ইডেন, এস জোথিমানি, রবনীত বিট্টু, গুরজিৎ সিংহ অজলা, টিএন প্রথাপন, ভি বৈথিলিঙ্গম, সপ্তগিরি শঙ্কর, এএম আরিফ ও দীপক বাইজ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top