News Flash

  • Home
  • Uncategorized
  • অলিম্পিকে আর্জেন্তিনাকে হারিয়ে কোয়ার্টারে ভারতীয় হকি দল
Image

অলিম্পিকে আর্জেন্তিনাকে হারিয়ে কোয়ার্টারে ভারতীয় হকি দল

টোকিও, ২৯ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার গত অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারতীয় হকি দল।


এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। প্রথম দুটি কোয়ার্টারে শক্তিশালী আর্জেন্তিনার সঙ্গে কড়া টক্কর দিচ্ছিলেন মনপ্রীতরা। এদিন প্রথম দুটি কোয়ার্টারে গোলরক্ষক শ্রীজেশ ছিলেন অপ্রতিরোধ্য। আর্জেন্তিনার অ্যাটাকিং ফোর্স বারবার ব্যর্থ হচ্ছিল শ্রীজেশের সেভের কাছে। তৃতীয় কোয়ার্টারে বরুণ কুমারের ১-০ গোলে এগিয়ে যায় মেন ইন ব্লু। চতুর্থ কোয়ার্টারে ক্যাসেলার গোলে ম্যাচে সমতায় ফেরে আর্জেন্তিনা। আর তার ঠিক পরেই জ্বলে ওঠে ভারত। আর্জেন্তিনা সমতায় ফেরার ১০ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন বিবেক সাগর প্রসাদ। ১ মিনিটের মধ্যে ভারতের হয়ে গোলের ব্যবধান বাড়ান হরমনপ্রীত সিং। ডিফেন্ডার হরমনপ্রীত সিংয়ের চলতি অলিম্পিকে ৩টি গোল হয়ে গেল ভারতের জার্সিতে। সোনাজয়ী আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কনফার্ম করল ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top