News Flash

  • Home
  • Uncategorized
  • ডেল্টার দাপটে আমেরিকায় ফিরল মাস্ক পরার নিয়ম
Image

ডেল্টার দাপটে আমেরিকায় ফিরল মাস্ক পরার নিয়ম

ওয়াশিংটন, ২৮ জুলাই (হি. স.) : করোনা টিকাপ্রাপ্তদের বিনা মাস্কেই ঘোরাফেরার অনুমতি দিয়েছিল বাইডেন প্রশাসন। কিন্তু ডেল্টার দাপটে বদলে গিয়েছে সম্পূর্ণ চিত্র। শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা জানান, যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, তারা করোনা টিকা নেওয়ার পরও আবদ্ধ জায়গায় মাস্ক পরা শুরু করুন।

মঙ্গলবারই সিডিসির ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কি একটি সাংবাদিক বৈঠক করে মাস্ক পরার অনুরোধ জানান। তিনি জানান, টিকা দারুণ কার্যকারিতা দেখালেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকাপ্রাপ্ত ব্যক্তিরাও করোনা আক্রান্ত হচ্ছেন। এই ঘোষণার পরই প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “এই ঘোষণা বোঝাচ্ছে যে টিকাকরণে আরও ভাল কাজ করতে হবে দেশকে।” তিনি এও জানান যে, ২০ লক্ষ ফেডেরাল কর্মীদের বাধ্যতামূলক টিকাকরণের কাজও শুরু হয়েছে। আগামিদিনে যখন স্কুল খুলবে, সেকানেও পড়ুয়া, শিক্ষকদের মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক করা হবে বলেই জানিয়েছে সিডিসি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top