News Flash

  • Home
  • Uncategorized
  • মুদ্রাস্ফীতি, পেগাসাস ও কৃষক সমস্যা নিয়ে কোনও সমঝোতা নয় : রাহুল গান্ধী
Image

মুদ্রাস্ফীতি, পেগাসাস ও কৃষক সমস্যা নিয়ে কোনও সমঝোতা নয় : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): মুদ্রাস্ফীতি, পেগাসাস ও কৃষক সমস্যা নিয়ে কোনও রকম সমঝোতা করতে চাই না। জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল জানিয়ে দিলেন, এই সমস্ত বিষয়ে আমরা সংসদে আলোচনা চাই। সংসদের উভয়কক্ষে আগামী দিনে কী ভূমিকা নেবে বিরোধীরা, এই সমস্ত বিষয়ে বুধবার সকালে সংসদে বৈঠকে করেন বিরোধীরা। রাহুল গান্ধী ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় রাউত, সুপ্রিয়া সুলে প্রমুখ।


বিরোধী নেতাদের বৈঠকে রাহুল গান্ধী বলেন, বিরোধীরা না-কি সংসদ চলতে দিচ্ছে না, এই বলে বিরোধীদের অপমান করছে সরকার। অথচ আমরা নাগরিক, কৃষক ও দেশের সুরক্ষা সম্পর্কিত বিষয় উত্থাপন করছি। বিরোধী নেতারা রাহুলের বক্তব্যকে সমর্থন করেন। রাহুল এদিন জানান, মুদ্রাস্ফীতি, পেগাসাস ও কৃষক সমস্যা নিয়ে কোনও রকম সমঝোতা করতে চাই না আমরা। এই সমস্ত বিষয়ে আমরা সংসদে আলোচনা চাই।


এদিকে, পেগাসাস, কৃষি বিল-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের শোরগোলের জেরে বুধবারও অশান্ত হল সংসদের উভয়কক্ষ। রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় ও লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় দুপুর দু’টো পর্যন্ত। এদিন লোকসভাতে ‘খেলা হবে’ স্লোগানও দিতে থাকেন তৃণমূল সাংসদরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top