News Flash

  • Home
  • Uncategorized
  • Prime Minister mentioned name of Tripura’s Youth : মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করলেন পেঁচারথলের কমলাপুরের বিক্রমজিতের নাম
Image

Prime Minister mentioned name of Tripura’s Youth : মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করলেন পেঁচারথলের কমলাপুরের বিক্রমজিতের নাম

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ জুলাই৷৷ প্রবল ইচ্ছাশক্তি মনোবল আর একাগ্রতা অসম্ভবকে সম্ভব করা যায়৷ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পেঁচারথল ব্লকের অধীন কমলাপুর এলাকার যুবক বিক্রমজিত চাকমা এখন দেশ বিদেশের মানুষের কাছে এক পরিচিত নাম৷খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও শো ’মন কি বাত’ অনুষ্ঠানে বিক্রমজিতের নাম উচ্চারন করেছেন৷তাই এই নাম বহুল আলোচিত বর্তমানে৷

মূলত কুল বা বড়ই এর চাষ করেন কমলাপুরের বিক্রমজিত চাকমা৷পেঁচারথলের কমলাপুরে ভাড়া জমিতে কাশ্মিরি আপেল ও সিন্দুরী আপেল জাতের বড়ই বা কুলের বাগান আছে তার সাতকানি এলাকা জুড়ে৷১৫০০ কাশ্মীরি আপেল ও সিন্দুরী আপেলের চারা রোপণ করেছিলেন কমলাপুরের যুবক বিক্রমজিত৷ তারমধ্যে ১৩১৫ টি গাছ বর্তমানে ফসল দিচ্ছে৷এবছর মার্চ মাসে পয়ত্রিশ কুইন্টাল কুল ছয় লক্ষাধিক টাকায় বিক্রি করেছেন বলে জানালেন বিক্রমজিত চাকমা৷ বিক্রমের প্রশংসনীয় উদ্যোগে আপ্লুত হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব৷আজ প্রধানমন্ত্রী তাঁর ’মন কি বাত’ অনুষ্ঠানে বিক্রমজিতের একাগ্রতা ঐকান্তিক প্রচেষ্টায় স্বাবলম্বী হওয়াতে তার নাম উল্লেখ করায় সবিশেষ আহ্লাদিত বিক্রমজিত৷

বিখ্রমজিত জানান তিনি নতুন করে প্রেরনা পেলেন প্রধান মন্ত্রীর কণ্ঠে তার নাম উচ্চারনে৷তার সাথে তার দুই ভাই এবং কাকাও যু রয়েছেন এই কুল চাষে৷ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যের আট জেলার ক্ষুদ্রতম জেলা ঊনকোটির প্রত্যন্ত এলাকার এমন একজন চাষীর নাম বিশ্বের দরবারে আলোচিত হওয়ায় খুশি এলাকার মানুষও৷সাথে বিক্রমজিতের এমন প্রশংসনীয় উদ্যোগ যুবসমাজ অনুপ্রাণিত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top