News Flash

  • Home
  • Uncategorized
  • Mahila Morcha meeting : বিজেপি মহিলা মোর্চার প্রদেশ কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত
Image

Mahila Morcha meeting : বিজেপি মহিলা মোর্চার প্রদেশ কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। বিজেপির রাজ্য সদর কার্যালয়ে বৃহস্পতিবার বিজেপি মহিলা মোর্চার প্রদেশ কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যকারণ এই বৈঠকের আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা।


বিজেপি মহিলা মোর্চার প্রদেশ কার্যকারণে বৈঠক বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। করোনা বিধি মেনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মহিলানেতৃবৃন্দ। বিজেপির মহিলা কার্যকারণী বৈঠক সম্পর্কে বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, সাংগঠনিক রীতিনীতি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর রাজ্য ভিত্তিক কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য ভিত্তিক কার্যকারণী বৈঠকের পর হয় জেলা ভিত্তিক কার্যকারণী বৈঠক।

জেলাভিত্তিক বৈঠকের পর হয় মন্ডল ভিত্তিক কার্যকারণী বৈঠক। এছাড়া সাতটি মোর্চার কার্যকারণী এই বৈঠকও অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার বিজেপি’র সদর কার্যালয়ে বিজেপি মহিলা কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, তিন মাস পর পর এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিগত তিন মাসে গৃহীত রাজনৈতিক অর্থনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি কতটা বাস্তবায়িত হয়েছে সেগুলি পর্যালোচনা করা হয়। এছাড়া কার্যকারণী বৈঠক থেকে পরবর্তী তিন মাসের জন্য সাংগঠনিক রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়। বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা মহিলা মোর্চার কার্যকারণী বৈঠকের সাফল্য কামনা করেছেন।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…

ByByTaniya Chakraborty May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top