News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে দেওয়াল ও ছাদ ভেঙে সীতাপুরে মৃত ৭, আহত দু’জন
Image

বৃষ্টিতে দেওয়াল ও ছাদ ভেঙে সীতাপুরে মৃত ৭, আহত দু’জন

সীতাপুর (উত্তর প্রদেশ), ২১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের সীতাপুরে বৃষ্টিতে পৃথক তিনটি ঘটনায় দেওয়াল ও বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারিয়েছেন ৭ জন। পৃথক ঘটনায় আহত হয়েছেন দু’জন। সীতাপুরের জেলাশাসক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে দেওয়াল ও ছাদ ভেঙে এই প্রাণহানি। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

জেলাশাসক জানিয়েছেন, বুধবার ভোররাতে লক্ষ্মিণপুর গ্রামে দেওয়াল ও টিনের শেড ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যের। আহত হয়েছে দু’জন। মৃতদের নাম-লাল্লি দেবী (৫০), শৈলেন্দ্র (১০), শিবা (৮) ও নীরজ (২)। সীতাপুর জেলার নানকারি গ্রামে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে রাম লোটন (৪২) ও তাঁর স্ত্রী অনিতা (৩৮)-র। ভারী বৃষ্টির কারণে সদরপুর থানা এলাকায় ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী একজন বৃদ্ধের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top