News Flash

  • Home
  • Uncategorized
  • Illegal saw mils ​​were recovered : কমলাসাগর বিধানসভা এলাকা থেকে দুটি বেআইনি সামিল উদ্ধার
Image

Illegal saw mils ​​were recovered : কমলাসাগর বিধানসভা এলাকা থেকে দুটি বেআইনি সামিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২০ জুলাই।। বনদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার কমলাসাগর বিধানসভা এলাকা থেকে দুটি বেআইনি সামিল উদ্ধার করেছে। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে এসডিপিও এবং এসডিএফও অভিযান চালান কমলাসাগর বিধানসভার মধুপুর ধনছড়ি ও বিশালগড় মধ্য লক্ষীবিল এলাকায়।ধনছড়ী এলাকা থেকে একটি স্ মিল আটক করতে সক্ষম হন তারা।

পরবর্তী সময় এসডিএফওর কাছে ফোন আসে যে বিশালগড় মধ্য লক্ষীবিল এলাকায় স্ মেইল চলছে। সে খবর পেয়ে দ্রুত গতিতে ছুটে যান এসডিপিও এবং এসডিএফওএবং ফরেস্ট প্রটেকশন ইনচার্জ সুকান্ত দাস। বন দপ্তরের কর্মীদের আসার খবর পেয়ে বনদস্যুরা তাদের সমিল নম্বরবিহীন গাড়ির মধ্যে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়িটি পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাবার বাগানে একটি গাছের সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা মারে।

পেছন দিক থেকে ধাওয়া করতে আসা বন কর্মী ও এসডিপিও সহ পুলিশ কর্মীদের দেখে ঘটনাস্থল থেকে বনদস্যুরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে এসডিএফও এবং প্রটেকশন ইনচার্জ সুকান্ত দাস এর নেতৃত্বে আটককৃত স্ মেইল সহ গাড়ি উদ্ধার করে চড়িলাম ফরেস্ট অফিসে নিয়ে যাওয়াা হয়। জানা যায় ,আটককৃত গাড়ি এবং স্ মেইলের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। প্রটেকশন ইনচার্জ সুকান্ত দাস জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য কিছুদিন ধরে বনদপ্তর কর্মীদের বিরুদ্ধে এধরনের অভিযান জোরদার করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top