News Flash

  • Home
  • Uncategorized
  • বদরপুরে ব্রাউন সুগার সহ আটক রাজ্যের দুই যুবক
Image

বদরপুরে ব্রাউন সুগার সহ আটক রাজ্যের দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। শিলচর থেকে ব্রাউন সুগার নিয়ে রাজ্যে আসার পথে অসমের বদরপুরে ব্রাউন সুগার সহ আটক রাজ্যের দুই যুবক। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। অসমের বদরপুরে ব্রাউন সুগার সহ আটক রাজ্যের দুই যুবক। রবিবার পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন লামাজুয়ার এলাকায় আটক করা হয় নেশাজাতীয় সামগ্রী ব্রাউন সুগার সহ রাজ্যের দুই যুবককে।

ধৃতরা হল শাকিল হোসেইন ও কাওসার উদ্দিন।উভয়ের বাড়ি উত্তর জেলায় বলে জানিয়েছে বদরপুর থানার পুলিশ।অসম পুলিশ সূত্রে জানা গেছে,শিলচর থেকে ছয়টি সাবানের বাক্সের ভিতরে ব্রাউনসুগার নিয়ে দুই যুবক যাত্রীবাহী গাড়ি করে রওয়ানা দেয় রাজ্যের উদ্দেশ্যে।শিলচর থেকে যাত্রীবাহী গাড়ি করে আসে বদরপুরঘাট আন্তঃরাজ‍্য চেকিং এলাকায়।

সেখান থেকে আরেকটি যাত্রীবাহী গাড়িতে ছয় বাক্স ব্রাউন সুগার নিয়ে রওয়ানা দেয় করিমগঞ্জের উদ্দেশ্যে। ঠিক তখন গোপন সূত্রে ব্রাউনসুগার পাচারের খবর পায় বদরপুর থানার পুলিশ।খবর পাওয়া মাত্র গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ। ধাওয়া করে বদরপুর এলাকার লামাজুয়ারে গিয়ে গাড়ি থেকে ব্রাউনসুগার সহ তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। বদরপুর থানায় ধৃত দুই যুবককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে অসম পুলিশ। মঙ্গলবার ধৃতদের করিমগঞ্জ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে বদরপুর থানার পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top