News Flash

  • Home
  • Uncategorized
  • Two women were injured : দুই পরিবারের শিশুদের মধ্যে খেলা নিয়ে বিবাদের জেরে হামলায় দুই মহিলা আহত
Image

Two women were injured : দুই পরিবারের শিশুদের মধ্যে খেলা নিয়ে বিবাদের জেরে হামলায় দুই মহিলা আহত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ জুন।। দুই প্রতিবেশী পরিবারের শিশুদের মধ্যে খেলাকে কেন্দ্র নিয়ে বাক-বিতণ্ডা জেরে হামলায় দুই মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। আহতরা হলেন হাসিনা বেগম ও মাফিয়া খাতুন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে প্রতিবেশী পরিবারের শিশুদের সঙ্গে তাদের পরিবারের শিশুদের খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার জেরি তাদের ওপর সঙ্গবদ্ধ হামলা চালানো হয়।

সঙ্গবদ্ধ হামলায় তারা গুরুতর ভাবে আহত হয়েছেন। এ ব্যাপারে অভিযুক্তদের নাম থাম উল্লেখ করে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ফের যেকোনো সময় প্রতিশোধ স্পৃহায় অভ্যস্ত হয়ে হামলা হুজ্জোতি সংগঠিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top