News Flash

Image

রেগায় ব্যাপক দুর্নীতির অভিযোগ

তেলিয়ামুড়া, ১৫ জুলাই : মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় রেগার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ মিলেছে। শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছে জি.আর.এস। ঘটনায় কবে ফিরছেন ক্ষোভে ফুসছেন শ্রমিকরা। দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন শ্রমিকরা। এম.জি.এন রেগার কাজের দুর্নীতির আঁতুড়ঘর মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের হলুদিয়া এ.ডি.সি ভিলেজ। ভিলেজের জি.আর.এস চন্দন রিয়াং-এর হাত ধরে রেগার কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

হলুদিয়া এ.ডি.সি ভিলেজের বাসিন্দা কিশোর দেববর্মার জায়গাতে একটি বাঁধ তৈরি করার জন্য ব্লক থেকে অর্ডার বের হয়।কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কিশোর দেববর্মার কোনো জায়গা জমি নেই বাঁধ তৈরি করার জন্য। এদিকে বাঁধ নির্মাণ করার জন্য ব্যায় ধরা হয় ১লাখ ৮০হাজার ৬৫ টাকা। কিন্তু জি.আর.এস চন্দন রিয়াং বাঁধ নির্মাণ করা হয় বলে হিসাব দেখায় ১ লাখ ৯৭ হাজার ৭৯১ টাকা। হিসাবে দেখা দেয় গড়মিল। এই খবর চাউর হতেই হলুদিয়া এ.ডি.সি ভিলেজের ৩নং ওয়ার্ডের জব কার্ড প্রাপক শ্রমিকরা বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী ব্লকে গিয়ে জি.আর.এস চন্দন রিয়াং-এর কাছে জানতে চায় কেন তারা রেগার কাজ পাচ্ছেন না। কিন্তু জি.আর.এস কোনো সদুত্তর দিতে পারেনি।

হলুদিয়া এ.ডি.সি ভিলেজের মোট চারটি ওয়ার্ড রয়েছে।অভিযোগ, জি.আর.এস চন্দন রিয়াং বাঁধ নির্মাণ না করে বাঁধের জায়গায় একটি সরকারি পিলার বসিয়ে ফের সেই পিলারটি তুলে নেয়। প্রকৃতপক্ষে শ্রমিক শোষণ চলছে এই ব্লকের অধীনে এ.ডি.সি ভিলেজে। এই খবর প্রকাশ্যে আসতেই মুঙ্গিয়াকামী ব্লকে থরহরি কম্পন চলছে বলে সূত্রের খবর। এখন দেখার বিষয় ব্লক কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনানুগ কি ব্যবস্থা গ্রহণ করেন ।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top