News Flash

Image

ঈদ : বাজারে উপচে পড়া ভিড়

উদয়পুর, ১৫ জুলাই : সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদকে কেন্দ্র করে বৃহস্পতিবার উদয়পুর জামজুরি গরু বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কোরবানি ঈদ। ঈদে পশুবলি দেওয়া মুসলিমদের অন্যতম ধর্ম। সে কারণেই পশু বাজারগুলিতে কোরবানি ঈদকে কেন্দ্র করে বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের ব্যাপক সমাগম পরিলক্ষিত হচ্ছে। গোমতী জেলার উদয়পুরের কাকড়াবনের জামজুড়ি বাজারে বৃহস্পতিবার ব্যাপক সংখ্যক গরু ক্রয় বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়। হাতে মাত্র আর দু দিন বাকি কোরবানি ঈদ।

ঈদ উপলক্ষে জামজুড়ি গরু বাজারে ব্যাপক সংখ্যায় গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে। মুসলিম ধর্ম প্রাণ ভাইদের একটি অন্যতম উৎসব হলো ঈদুল আযহা। প্রায় প্রতিটি পরিবারের লোকজন গরু ছাগল উট দুম্বা ভেড়া ইত্যাদি কুরবানী করে থাকেন। সে উদ্দেশ্যেই বাজারগুলিতে মুসলিম ধর্মাবলম্বীদের ভিড় লক্ষ করা গেছে। কোরবানি ঈদকে কেন্দ্র করে জামজুড়ি গরু বাজারে যেভাবে ভিড় পরিলক্ষিত হয়েছে তাতে করোণা বিধি মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। সবকিছু দেখেশুনেও পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেননি বলে স্থানীয় জনগণের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top