News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলার স্বর্ণের চেইন ছিনতাই
Image

মহিলার স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৫ জুলাই : বিশালগড়ে মহিলা ছিনতাইকারীরা এক মহিলার কাছ থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিন দুপুরে নিউমার্কেটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে একটি তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।


বিশালগড় নিউ মার্কেট থেকে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ শিল্পী দাস নামে এক মহিলার ব্যাগ থেকে তিন মহিলা ছিনতাইকারী স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় । শিল্পী দাসের বাড়ি বিশালগড় গোকুলনগর সুকান্ত কলোনি এলাকায়। শিল্পী দাস জানিয়েছেন ,মুখে মাস্ক লাগিয়ে উনার ব্যাগ থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিকারীরা। আগামী রবিবার তার মেয়ের বিয়ে। জামাইকে আশীর্বাদে দেওয়ার জন্য সোনার চেইন কিনেছিলেন বলে জানান মহিলা। ঘটনার পর মহিলা বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দিনদুপুরে ছিনতাই কান্ডকে কেন্দ্র করে বিশালগড় নিউ মার্কেট বাজার এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ তল্লাশি তৎপরতা শুরু করেছে। এখনো পর্যন্ত ছিনতাইকারীদের কোন হদিস পায়নি পুলিশ। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ ছিনতাইবাজদের টিকির নাগাল পায় কিনা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top