News Flash

Image

গবাদি পশু চুরি অভিযোগে আটক এক

শান্তিরবাজার, ১৪ জুলাই : উত্তর তাকমা পঞ্চায়েতের শচীন্দ্র পাড়ায় গরু চোর সন্দেহে এক যুবককে আটক করছে এলাকাবাসী। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার এর উত্তর তাকমা ছড়া এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে।

ঘটনার বিবরনে জানা যায়, গত কাল রাত্রি বেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত উত্তর তাকমা পঞ্চায়েতের শচীন্দ্র পাড়ার বাসিন্দা কৃষ্ণ চন্দ্র নোয়াতিয়ার ২ টি গরু চুরি হয়। পরবর্তী সময় এলাকাবাসী ঐ এলাকায় সন্দেহ জনক অবস্থায় ঘোরাফেরা করতে থাকা এক যুবকে আটক করেন । যুবকে আটক করে তার কাছ থেকে কিছু সংখ্যক নেশাসামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তী সময় খবর দেওয়া হয় মনপাথর ফাঁড়িতে । ঘটনার খবর পেয়ে ফাঁড়ি কর্মরত আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়।

অপরদিকে একই রাতে পতিছড়ি ড্রপগেইট বাজারে প্রদীপ পালের মুদি দোকানে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। দোকান মালিকের অভিযোগ রাত্রি বেলায় দোকানের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চুরি সংগঠিত করছে নিশিকুটম্বের দল। বুধবার সকালবেলায় দোকানে গিয়ে ওজন মাপার ডিজিটাল পাল্লি খুঁজে পাচ্ছেন না দেখে সন্দেহ জাগে। দেখতে পান দোকানের উপরে টিনের ছাউনি ভগ্নদশায় রয়েছে। নিশিকুটম্বের দল দোকান থেকে কি কি জিনিষ নিয়েছে সঠিকভাবে বলতে পারছেনা দোকানের মালিক। তবে দোকানে থাকা ওজন মাপার ডিজিটাল পাল্লি, ৩ বান্ডেল সিগারেট ও কয়েক বান্ডেল বিড়ি নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বুর দল। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় নিশিকুটম্বের দলকে আটক করতে কতটুকু সক্ষম হয়।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top